উত্তরপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা (Uttar Pradesh Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা ট্রাকের। মৃত্যু হয়েছে ১১ জনের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ট্রাকটির ব্রেক ফেলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুধু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যার পর ট্রাকটি দ্রামান্দগঞ্জ থেকে লাসোদার উদ্দেশে রওনা দিয়েছিল। মিরজাপুরের (Mirzapur) কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অন্য একটি ট্রাকে ধাক্কা মারে। দু’টি ট্রাকের মাঝে পড়ে যায় একটি চারচাকা গাড়ি। ফলে সেই গাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসবের মাঝেই রাতের অন্ধকারে আরও একটি চারচাকা গাড়ি ট্রাকটিকে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় যাত্রীদের। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
আরও পড়ুন:
পুলিশ আধিকারিক অপর্ণা রজত কৌশিক বলেন, “এখনও পর্যন্ত ১১ জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে।”
সর্বশেষ খবর
-
সমাজ-অপরাধীর মনস্তত্ত্বে আতশকাচ রেখে কলকাতার বুকে জমাট রহস্য, কেমন হল করিশ্মার ‘ব্রাউন’?
-
শালিমারে উচ্ছেদ অভিযান! বুলডোজারে ভাঙা পড়ল অন্তত ৫০টি বেআইনি দোকান
-
৬০ বছরের বর, ৫৮-র কনে! পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা
-
শ্রীভূমিতে গঙ্গাসাগরের প্রসাদ দুর্নীতি! উদ্ধার কাঁড়ি কাঁড়ি শাড়ি-বালতি-ত্রিপল
-
দেশজুড়ে অকেজো ফেসবুক-ইনস্টা-হোয়াটসঅ্যাপ! চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা