ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১০ জনের। শনিবার বিহারের কাটিহার জেলার গেরাবাড়ির কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে, একটি বাস এবং পিকআপ ভ্যানের একেবারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরে তা বেড়ে হয় ১০। ঘটনায় গুরুতর আহত অন্তত ২৫। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোয়রা থানা এলাকার বাসগাদা চকের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। প্রকাশিত খবর, অভিশপ্ত পিকআপ ভ্যানটিতে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ছিলেন। স্থানীয় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে বলে দাবি। স্থানীয়দের কথায়, দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, বাসের সঙ্গে ধাক্কায় পিকআপ ভ্যানটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। শুধু তাই নয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজন। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় একাধিক হাসপাতালে।
আরও পড়ুন:
कटिहार के कोढ़ा में हुए भीषण सड़क हादसे की खबर अत्यंत दु:खद एवं हृदयविदारक है। इस भीषण हादसे में जान गंवाने वाले आदिवासी परिवार के हमारे सभी भाई – बहनों को भावभीनी श्रद्धांजलि।
ईश्वर से प्रार्थना है कि दिवंगत आत्माओं को अपने श्रीचरणों में स्थान दें तथा शोकाकुल परिजनों को इस…
— Samrat Choudhary (@samrat4bjp) April 11, 2026
তবে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটেছে। এক আধিকারিক জানিয়েছেন, পিকআপ ভ্যানটিতে ৩৫ থেকে ৪০ জন ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত বহু। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ওই আধিকারিক জানিয়েছেন, মৃত সবার বাড়ি পূর্ণিয়া জেলার ধামদাহার এলাকায়। এদিকে ঘটনায় সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!