Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Uttar Pradesh

উত্তরপ্রদেশে ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু, শোকপ্রকাশ যোগীর

ধৌরহরার সার্কেল অফিসার শামশের বাহাদুর সিং জানান, ভ্যানটিতে ৯ জন যাত্রী ছিলেন। গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৬:৫৭

options
link
উত্তরপ্রদেশে ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু, শোকপ্রকাশ যোগীর zoom
প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা। একটি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয় সিসাইয়া-লখিমপুর জাতীয় সড়কে। এই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। উঞ্চগাঁও এবং ভরেহতা গ্রামের মধ্যবর্তী অঞ্চলে এই দুর্ঘটনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

ধৌরহরার সার্কেল অফিসার শামশের বাহাদুর সিং জানান, ভ্যানটিতে ৯ জন যাত্রী ছিলেন। গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ১৫ থেকে ৪২ বছরের মধ্যে। এখনও পর্যন্ত ৭ জনের মৃতের পরিচয় জানা গিয়েছে। বাকিদের বিষয়ে খোঁজখবর চলছে। সকলেই লখিমপুর খেরি জেলার বাসিন্দা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “লখিমপুর খেরি জেলায় দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” জেলা প্রশাসন এবং পুলিশকর্তাদের যাবতীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন যোগী।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ভিড়ের মধ্যে বেপরোয়া গাড়ি ঢুকে পড়ায় উত্তরপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা ঘটে। আম্বেদকর নগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ৮ জনের।জালালপুরে দুর্ঘটনার শিকার হয় দু’টি বাইক। মুখোমুখি সংঘর্ষ হয় বাইক দু’টির। আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয়রা। সেখানে জটলা তৈরি হয়। সেই সময় আচমকা ওই ভিড়কে পিষে দেয় একটি চারচাকা গাড়ি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.