সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা ট্রাক পিষে দিল কানওয়ার যাত্রীদের। এই ঘটনায় এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত আরও ৬ জন।
ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরী জানিয়েছেন, বুধবার রাতে ইন্দোর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কাটি ঘাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পায়ে হেঁটে উজ্জয়নের উদ্দশে যাত্রা করে কানওয়ার যাত্রীদের পিষে দেন। আদর্শ রাঠোর নামের এক পুণ্যার্থীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। দুর্ঘটনায় আহত ছ’জন পুণ্যার্থীকে
মহারাজা যশবন্তরাও সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে।
জেলার শীর্ষ পুলিশ আধিকারিক আরও জানান, আহতদের মধ্যে এক পুণ্যর্থীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের আইসিইউ বিভাগে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ট্রাকটিকে ফেলে পালিয়ে গিয়েছেন চালাক। তাঁকে গ্রেপ্তারের জন্য এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?
-
অকালিদের ‘গাঁ’য়ের জোর ভেঙে পাঞ্জাব দখলের ছক বিজেপির, বাধা খলিস্তানপন্থী অমৃতপাল!
-
আপতকালে কার দায়িত্ব কী? নিচুতলায় পৌঁছচ্ছে না স্পষ্ট নির্দেশিকা! ‘ভ্রান্তি’ কাটাতে আসরে লালবাজার