সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির একটি হাসপাতালে বিধ্বংসী আগুন। শনিবার দুপুরে আগুন লাগে সেখানে। আনন্দ বিহারের ওই হাসপাতাল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও দুর্ঘটনায় এক হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, প্রথমে দুপুর ১২টা নাগাদ হাসপাতালে আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে এবং ভয়াল রূপ ধারণ করে। তখনই দমকলে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে হাসপাতাল কর্মী এবং স্থানীয়রা রোগীদের অন্যত্র সরান। জানলার কাচ ভেঙে রোগীদের উদ্ধার করা হয়। শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে সাত জনকে আনন্দ বিহারের ওই হাসপাতালেই ভর্তি করাতে হয়েছে। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
দমকলের আটটি ইঞ্জিন এক সময় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকল এবং পুলিশকর্মীরা হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছেন। জানা গিয়েছে, মৃত হাসপাতাল কর্মীর নাম অমিত। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ মৃত্যু হয়েছে তাঁর।
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল