ফ্রিজে রাখলেই সবজি অনেক দিন ভালো থাকবে— এমন ভাবনা থেকে অনেক গৃহস্থই সপ্তাহের কোনও একদিন সারা সপ্তাহের বাজার করে থাকেন। কিন্তু সপ্তাহ ঘোরার আগেই দেখা যায়, পচতে শুরু করেছে সবুজ শাকসবজি (Why vegetables rot quickly in fridge)। তবে কি কেনার আগে থেকেই পচন ছিল তাতে? নাকি বাইরের প্রবল গরম অথবা ক্ষণে ক্ষণে বর্ষার কারণে চটজলদি এমন পচন ধরেছে? কেন হয়েছে, তা বুঝতে উঠতে না পারলে বড় বিপদ। অনেকেই রয়েছেন, যাদের পক্ষে সপ্তাহ জুড়ে বারবার বাজার করা সম্ভব হয় না।

জানেন কি, ফ্রিজে রাখা সবজির এই হঠাৎ পচে যাওয়ার নেপথ্যে কারণ হতে পারে সংরক্ষণের ভুল পদ্ধতি! আজ্ঞে হ্যাঁ, ভিতরে থাকা খাবার ঠান্ডা রাখার ক্ষমতা ফ্রিজের থাকলেও, কেমনভাবে তা রাখা হচ্ছে, তার ওপরেও নির্ভর করে অনেকখানি। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই সবজি অনেক দিন পর্যন্ত টাটকা রাখা সম্ভব।
প্লাস্টিকের ব্যাগে দীর্ঘক্ষণ রাখবেন না
বাজার থেকে আনা সবজি অনেকেই প্লাস্টিকের প্যাকেট সমেত সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দেন। এতে প্যাকেটের ভিতর আর্দ্রতা জমে যায় ও বাতাস চলাচল করতে পারে না। ফলে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়, সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই বাড়ি এসেই প্লাস্টিকের প্যাকেট খুলে, কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ বা ভেন্টিলেশনযুক্ত সবজি রাখার বাক্সে তা সংরক্ষণ করুন।
সবজি ধুয়ে ভিজে অবস্থায় ফ্রিজে রাখবেন না
অনেকে সবজি ধুয়ে তবেই ফ্রিজে রাখেন। কিন্তু ধোয়ার পর যদি সবজি পুরোপুরি শুকনো না হয়, তাহলে ফাঙ্গাস জন্মাতে পারে। বিশেষ করে বর্ষার আবহাওয়ায় খুবই হয়ে থাকে এমনটা। এ জন্য অনেকেই রান্নার ঠিক আগে সবজি ধুয়ে নেন। তাতে ভুল নেই কোনও। তবে যদি আগে ধুয়ে রাখতে হয়, তবে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে শুকিয়ে তবেই ফ্রিজে ঢোকান।

পুরনো সবজির সঙ্গে নতুন সবজি রাখবেন না
হয়তো গত সপ্তাহের কিছু সবজি এখনও রয়ে গিয়েছে, তার সঙ্গেই এক পাত্রে বা ব্যাগে নতুন সবজি রেখে দিলেন গৃহস্থ। ফলে পুরনো সবজিতে আগে থেকেই যে পচন ধরেছিল, তা নতুনেও দ্রুত ছড়িয়ে গেল। তাই এমনটা না করাই ভালো। এমনিতে কোনও সবজিই খুব পুরনো করে না খাওয়াই ভালো। যদি বা রয়ে যায়, তবে নতুন সবজির সঙ্গে না ঠেকিয়ে, তা আলাদাভাবে রাখতে হবে।
সর্বশেষ খবর
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের
-
হেঁশেলে খুন্তি নাড়া নাপসন্দ আজকের তরুণ প্রজন্মের! কারণ জানলে চমকে যাবেন
-
‘বাঘ নয়, অভিষেক বাঘরোল’, মমতার মন্তব্যের বিরোধিতায় সরব ঋতব্রত
-
দপ্তর-তহবিল নিয়ে ‘কালীঘাট তৃণমূলে’র উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, বিচারককে ‘কুকথা’ মমতার আইনজীবীদের