ব্যস্ত জীবনে ঘড়ি ধরে হাত দিয়ে জামাকাপড় কাচার সময় কোথায়? অগত্যা ভরসা সেই ওয়াশিং মেশিন। কিন্তু সাধের যন্ত্রে কাচার পরেও কি দাগ থেকে যাচ্ছে? পোশাকের ঔজ্জ্বল্য কি দিন দিন ফিকে হয়ে আসছে? অনেকেই অভিযোগ করেন, দামি ডিটারজেন্ট ব্যবহার করেও কাচা কাপড়ে সেই সতেজ ভাব মিলছে না। আসলে সমস্যাটা মেশিনের নয়, বরং সঠিক পদ্ধতির। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সাবান নয়, জামাকাপড় নতুনের মতো ঝকঝকে রাখতে ডিটারজেন্টের সঙ্গে মেশাতে হবে অতি সাধারণ এক উপাদান।

আরও পড়ুন:
ডিটারজেন্ট কেন যথেষ্ট নয়?
চোখে দেখা যায় এমন ময়লা ডিটারজেন্ট পরিষ্কার করতে পারে ঠিকই, কিন্তু অদৃশ্য জীবাণু বা ঘামের জেদি গন্ধ অনেক সময় থেকেই যায়। এছাড়া ডিটারজেন্টের অতিরিক্ত ক্ষার নিয়মিত ব্যবহারে কাপড়ের তন্তু বা ফ্যাব্রিক নষ্ট করে দেয়। আবার জলে খনিজ বা মিনারেলের পরিমাণ বেশি থাকলে তা কাপড়ের ভাঁজে আটকে গিয়ে পোশাককে খসখসে করে তোলে। এখানেই ডিটারজেন্ট হার মেনে যায়।
ডিটার্জেন্টের সঙ্গে আর কী মেশাবেন?
জামাকাপড় কাচতে ডিটারজেন্টের সঙ্গে মেশান সাদা ভিনিগার। ভিনিগারের গুণাগুণ বহুমুখী। এর অ্যাসিডিক উপাদান পোশাকে বাসা বাঁধা ব্যাক্টেরিয়াকে নিমেষে ধ্বংস করে। অথচ এতে ফ্যাব্রিকের কোনও ক্ষতি হয় না।
দুর্গন্ধ মুক্তি: ঘাম বা ভ্যাপসা গন্ধ দূর করতে ভিনিগার অপ্রতিদ্বন্দ্বী।
রঙের সুরক্ষা: রঙিন পোশাকের ঔজ্জ্বল্য ধরে রাখতে এবং সাদা পোশাকের হলুদ ভাব কাটাতে এটি ম্যাজিকের মতো কাজ করে।
কোমলতা: ফেব্রিক সফটনারের বদলে ভিনিগার ব্যবহার করলে কাপড় অনেক বেশি নরম থাকে।

ব্যবহারের সঠিক পদ্ধতি
ব্যবহারের নিয়ম খুবই সহজ। যখন ওয়াশিং মেশিনে জামাকাপড় দেবেন, তখন তার সঙ্গে আধ কাপ সাদা ভিনিগার যোগ করুন। তবে মনে রাখবেন, ভিনিগার সরাসরি ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে দেবেন না। মেশিনের নির্ধারিত খাঁজে বা জল ভরার সময় এটি দিন। যারা হাতে কাচেন, তারা বালতির জলে আধ কাপ ভিনিগার মিশিয়ে জামাকাপড় অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। ফল পাবেন হাতেনাতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য
-
মোদির জনপ্রিয়তায় খামতি নেই, এখন ভোট হলে কত আসন পাবে এনডিএ? কী বলছে দেশ?
-
মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি সপ্তাহেই প্রথমবার বীরভূম সফর, কী বার্তা দেবেন শুভেন্দু?
-
বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন
-
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!