Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬
Vastu Tips

দোরগোড়ায় শ্রাবণ মাস, আকন্দ গাছ ঘরে রাখলে রুষ্ট হতে পারেন মহাদেব! কী বলছে বাস্তু?

লোকবিশ্বাস মতে, দেবাদিদেবের চরণে আকন্দ ফুল অর্পণ করলে আশুতোষ প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ধর্মীয় দিক থেকে এই বৃক্ষের স্থান অনেক উঁচুতে। তবে বাস্তুশাস্ত্রের নিয়ম বলছে অন্য কথা। কী বলছে বাস্তু?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৫:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৫:১১

options
link
দোরগোড়ায় শ্রাবণ মাস, আকন্দ গাছ ঘরে রাখলে রুষ্ট হতে পারেন মহাদেব! কী বলছে বাস্তু? zoom
শিবের প্রিয় আকন্দ গাছ ঘরে রাখা শুভ না অশুভ? ছবি এআই দ্বারা প্রণীত।

শ্রাবণ মাস দোরগোড়ায়। দেবাদিদেব মহাদেবকে বরণ করে নিতে মেতে উঠেছে ভক্তের দল। এই পবিত্র মাসে শিবের চরণে অর্ঘ্য নিবেদনের তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। ভোলানাথের পূজায় অত্যন্ত প্রিয় একটি উপাদান হল আকন্দ ফুল। দেবাদিদেবকে তুষ্ট করতে এই ফুলের জুড়ি মেলা ভার। তবে কেবল ধর্মীয় অনুষঙ্গেই নয়, বাস্তুশাস্ত্রেও এই গাছের এক বিশেষ মহিমা রয়েছে। কিন্তু মহাদেবের অতি প্রিয় এই আকন্দ গাছ কি বাড়ির ভেতরে রাখা শুভ? 

Akanda Plant Vastu Tips: Why Keeping Lord Shiva’s Favourite Plant Indoors May Bring Negative Energy
ফাইল ছবি

কী বলছে বাস্তুশাস্ত্র?
সনাতন ধর্মে আকন্দ গাছকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। লোকবিশ্বাস মতে, দেবাদিদেবের চরণে এর পাতা বা ফুল অর্পণ করলে আশুতোষ প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ধর্মীয় দিক থেকে এই বৃক্ষের স্থান অনেক উঁচুতে। তবে বাস্তুশাস্ত্রের নিয়ম বলছে অন্য কথা। শাস্ত্রবিদদের মতে, যে সমস্ত গাছ থেকে সাদা রস বা ক্ষীর নির্গত হয়, তা গৃহকোণে নেতিবাচক শক্তির সঞ্চার করে। আকন্দও তেমনই একটি উদ্ভিদ। তাই বাড়ির ভেতরে এই গাছ লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাস্তুতে কী প্রভাব পড়তে পারে?
বাস্তু বিশেষজ্ঞদের দাবি, গৃহের অভ্যন্তরে আকন্দ গাছ রাখলে তা বাস্তুদোষের কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে সংসারে যেমন শ্রীহীনতা বা দারিদ্র্য নেমে আসতে পারে, তেমনই পরিবারের সদস্যদের মধ্যে ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থাকে। এমনকী বাড়ির মূল প্রবেশদ্বারেও এই গাছ রোপণ করা অনুচিত। শিবের কৃপা এবং ইতিবাচক শক্তির ভারসাম্য বজায় রাখতে এই গাছকে সবসময় বাড়ির সীমানার বাইরে, কোনও উন্মুক্ত স্থানে রাখাই শ্রেয়।

Should You Keep an Akanda Plant at Home? What Vastu Says
ফাইল ছবি

গৃহসীমানায় আকন্দ গাছ থাকলে কী করবেন?
অনেক সময় দেখা যায়, বাড়ির কোনও কোণে নিজে থেকেই আকন্দ গাছ গজিয়ে উঠেছে। সেক্ষেত্রে অজান্তে কোনও অমঙ্গলের ভয়ে গাছটিকে হুট করে উপড়ে ফেলা ভুল সিদ্ধান্ত হবে। শাস্ত্র অনুযায়ী, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মন্ত্রোচ্চারণ করে গাছটিকে শিকড়সহ তুলে নিয়ে বাইরে কোনও উপযুক্ত স্থানে পুনঃস্থাপন করা উচিত।

মহাদেবের আরাধনার জন্য যদি এই গাছের প্রয়োজন হয়, তবে বাড়ির কাছাকাছি কোনও ফাঁকা জায়গায় বা মন্দির প্রাঙ্গণে এটি লাগানো যেতে পারে। এতে করে গাছের অশুভ প্রভাব যেমন এড়িয়ে চলা যায়, তেমনই পূজার উপাচার সংগ্রহেও কোনও বাধা থাকে না। শ্রাবণের পুণ্যলগ্নে শিবের প্রিয় এই ফুল ঘরে এনে পুজো করুন, কিন্তু গাছটিকে ভুলেও ঘরের মধ্যে রাখবেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.