Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Vastu Tips

নিমেষে নিঃস্ব! প্রিয়জনের এই জিনিসগুলি ব্যবহারে চরম অর্থকষ্টের আশঙ্কা

কাকে কী দেবেন, কার থেকে কী নিচ্ছেন, তার উপরেই নাকি নির্ভর করছে অনেক কিছু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৫:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৫:৫০

options
link
নিমেষে নিঃস্ব! প্রিয়জনের এই জিনিসগুলি ব্যবহারে চরম অর্থকষ্টের আশঙ্কা zoom
প্রিয়জনের এই জিনিসগুলি নিলেই চরম অর্থকষ্টের আশঙ্কা। ছবি: সংগৃহীত
Advertisement

কথায় বলে, লক্ষ্মী নাকি চঞ্চলা। লক্ষ্মীই হলেন ধনসম্পদের দেবী। তাই তাঁকে যত্ন করে আগলে রাখতে হয়। নইলে চরম আর্থিক সমস্যায় পড়তে পারেন গৃহস্থ। বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। বিশেষত কাকে কী দেবেন, কার থেকে কী নিচ্ছেন, তার উপরেই নাকি নির্ভর করছে অনেক কিছু।

  • অনেক সময় পরিবার কিংবা পরিচিতদের থেকে পোশাক নেন কেউ কেউ। এই অভ্যাস নাকি মোটেও ভালো নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের পোশাক নেওয়ার সময় ইতিবাচক শক্তি নেতিবাচক হয়ে যায়। তার ফলে আপনার ক্ষতি হতে পারে। আর্থিক সংকট যাতে না হয়, তাই ভুল করেও এই কাজ করবেন না।

Clothes

Advertisement
  • কেউ কেউ আবার অন্যের গয়নাগাটি পরেন। বাস্তুশাস্ত্র বলছে, এই অভ্যাসও মোটেই ভালো নয়। তাতেও নাকি বিপদ হতে পারে। বিশেষত মধুচন্দ্রিমায় যাওয়ার সময় এই কাজ করবেন না। তাতে দাম্পত্য অশান্তি হতে পারে। নিজের উন্নতি চাইলে আজই গয়নাগাটি বদলের কথা ভুলে যান।

Jewellery

  • অনেকেই অন্যের আংটি পরেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই কাজটিও উচিত নয়। বিশেষত গ্রহরত্নের আংটি অন্যেরটা পরবেন না। তাতে আপনার জীবন নিমেষে অন্ধকার হয়ে যেতে পারে।

Ring

  • কারও জুতো পছন্দ হলেই কি পরেন? তা সে হতে পারেন পরিবারের কেউ কিংবা বন্ধুবান্ধব। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই কাজ নাকি মোটেও উচিত নয়। কারণ, কারও জুতো নিলে শনির কুপ্রভাবে ছারখার হয়ে যেতে পারে জীবন। আর্থিক সংকট আপনাকে ঘিরে ধরতে পারে।

Shoe

  • বাস্তুশাস্ত্র অনুযায়ী, কারও থেকে পেন ধার নেওয়াও উচিত নয়। আসলে সকলের ভাগ্যের সঙ্গে পেনের সম্পর্ক রয়েছে। তাই অন্যের পেন ধার নেওয়া মানে তাঁর দুর্ভাগ্যেরও ভাগীদার হলেন আপনি। তাই অন্যের থেকে পেন নিলে মনে করে ফেরত দিন।

Pen

  • অন্যের ঘড়ি ভুলেও পরবেন না। তাতে তাঁর জীবনের প্রতিকূলতা আপনাকে নানা কাজে বাধা দিতে পারে। আপনার মনমতো ঘড়ি না থাকলে পরবেন না। তবে অন্য়েরটা ভুলেও ব্যবহারের কথা ভাববেন না।

Watch

এই জিনিসগুলির কোনটি যদি কারও থেকে নিয়েও থাকেন, তবে তা ব্যবহার করবেন না। বরং তা তাড়াতাড়ি ফেরত দিয়ে দিন। তাতেই আপনার জীবন হবে আরও সুন্দর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.