রোজ নয়। মেপেজোকে সপ্তাহে দু’দিন। কিংবা তিন দিন। যখন সময় হয়, শ্যাম্পু মাখি আমরা। চুল পরিষ্কার রাখা স্বাস্থ্যকর অভ্যাস বটেই। তবে শাস্ত্র মতে তারও রয়েছে নির্দিষ্ট সময়। বাস্তু মতে, সপ্তাহের যে কোনও দিন শ্যাম্পু করলে গৃহের অমঙ্গল হয়। সাতটি দিনের ওপর প্রভাব ফেলে সাতটি ভিন্ন গ্রহ। তাই দিনের বাছবিচার না করে মাথায় জল ঢাললে গ্রহের কুনজরে পড়তে পারে সাজানো সংসার।

আরও পড়ুন:
কোন কোন দিন এড়িয়ে চলবেন?
বাস্তু মতে, সপ্তাহের নির্দিষ্ট ৩ দিনে শ্যাম্পু করা বা চুল ধোয়া অত্যন্ত অশুভ।
বৃহস্পতিবার: শাস্ত্রজ্ঞদের মতে, এই দিনটি সবচেয়ে স্পর্শকাতর। বৃহস্পতিবার শ্যাম্পু করা মানে নিজের হাতেই সৌভাগ্য বিসর্জন দেওয়া। এতে দেবগুরু বৃহস্পতি রুষ্ট হন। এর ফলে বুদ্ধি ও জ্ঞানের ঘাটতি হতে পারে। এমনকী সঞ্চিত অর্থেও টান পড়তে পারে। সংসারে ‘লক্ষ্মীছাড়া’ দশা কাটাতে এই দিনটি এড়িয়ে চলাই শ্রেয়।
মঙ্গলবার: এই দিন চুল ধোয়া মানেই মঙ্গল গ্রহকে কুপিত করা। এতে অযথা মেজাজ হারানো বা রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা থাকে। বাড়ে অকারণ খরচের বহর। ইতিবাচক শক্তির বদলে নেতিবাচকতা গ্রাস করতে পারে চারপাশকে।
শনিবার: শনিদেবের কোপ থেকে বাঁচতে চাইলে শনিবার চুলে জল না ছোঁয়ানোই বুদ্ধিমানের কাজ। এই দিনে চুলে তেল দেওয়া বা শ্যাম্পু করলে গুরুত্বপূর্ণ কাজে বাধা আসার আশঙ্কা থাকে।

সৌভাগ্য ফেরাতে কোন দিন সেরা?
শাস্ত্র মতে, নির্দিষ্ট কিছু দিনে চুলের পরিচর্যা করলে জীবনে সমৃদ্ধি আসতে পারে।
শুক্রবার: সৌন্দর্য ও অর্থের কারক গ্রহ হল শুক্র। শুক্রবার চুল ধুলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মেলে। সম্পর্কের মাধুর্য বাড়ে এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে।
সোমবার ও বুধবার: সোমবার চুল ধুলে মানসিক শান্তি বজায় থাকে। আবার বুধবার চুলের যত্ন নিলে বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং ব্যবসায় সাফল্য মেলে।

ছুটির দিন রবিবারে শ্যাম্পু করলে খুব একটা ক্ষতি নেই। তবে তাতে বিশেষ কোনও শুভ ফল লাভের সম্ভাবনাও কম। তাই প্রতিদিনের অভ্যাসে সামান্য এই বদল আনলেই হয়তো ফিরে আসতে পারে হারানো সৌভাগ্য। বাড়ির বাস্তু ও শ্রী বজায় রাখতে দিনের এই বাছবিচার মেনে চলা জরুরি বলেই মনে করছেন শাস্ত্রবিদরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও