জানেন কি, আপনার ঘরের কোণেই লুকিয়ে রয়েছে সমস্ত সমস্যার অক্ষয় কবচ? রোজকার জীবনে কত কিছুই তো ওলটপালট হয়। কখনও ব্যবসায়ে মন্দা, কখনও আবার চেনা মানুষের কুনজর। ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ছে? বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, এই সব জটিলতার সস্তা আর মোক্ষম দাওয়াই হতে পারে সামান্য এক টুকরো ফিটকিরি। কী অবাক হচ্ছেন? কেবল জল পরিষ্কার করতেই নয়, আপনার জীবনের ‘বাস্তুদোষ’ ধুয়েমুছে সাফ করতে এর জুড়ি মেলা ভার! গ্রহের ফেরে জেরবার জীবনকেও ছন্দে ফেরাতে পারে এই চেনা উপাদান।

আরও পড়ুন:
বাস্তুদোষ কাটাতে কীভাবে ব্যবহার করবেন?
১) ব্যবসায় টানা মন্দা চললে ক্যাশবাক্সে বা দোকানের সদর দরজায় একটা লাল কাপড়ে এক টুকরো ফিটকিরি বেঁধে ঝুলিয়ে রাখুন। বাস্তুমতে, এতে অলক্ষ্মী বিদায় নেয় এবং পজিটিভ এনার্জির টানে ব্যবসায়িক সমৃদ্ধি ফিরে আসে।
২) চেনা-অচেনা মানুষের কুদৃষ্টি বা নজর দোষের কারণে অনেক সময় ভালো কাজও ভেস্তে যায়। এই অশুভ প্রভাব কাটাতে হাতের মুঠোয় কিছুটা ফিটকিরি নিয়ে আক্রান্ত ব্যক্তির মাথার ওপর দিয়ে সাতবার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন। দোষ কেটে যাবে।
৩) রাতে বিছানায় এপাশ-ওপাশ করেন? কিংবা মাঝেমধ্যেই দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়? ঘুমানোর সময় বালিশের নিচে এক টুকরো ফিটকিরি রেখে দিন। এতে চারপাশের নেতিবাচক স্পন্দন কমে যায়। মন শান্ত হয় এবং গভীর ও সুখনিদ্রা আসে।
৪) পড়ার ঘরে বা স্টাডি টেবিলের এক কোণে এক টুকরো ফিটকিরি রেখে দিন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি ঘরের পরিবেশকে হালকা করে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। ফলে পড়ুয়াদের মন চট করে অন্যদিকে ঘোরে না।
৫) ঘরের অন্দরে জমে থাকা নেতিবাচক শক্তি বা ‘নেগেটিভ ভাইবস’ দূর করতে ঘরের যে কোনও গোপন কোণে একটি পাত্রে কিছুটা ফিটকিরি রেখে দিন। প্রতি মাসে এই ফিটকিরি বদলে নতুন টুকরো রাখুন। ঘর থাকবে পজিটিভ শক্তিতে ভরপুর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের