Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Vastu Tips

ফ্রিজের ওপর ভুলেও রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছে বাস্তু

জায়গার অভাবে অনেকেই ফ্রিজের ওপরের অংশটিকে স্টোরেজ হিসেবে ব্যবহার করেন। বাস্তুবিদদের মতে, অজান্তেই করা এই ভুল ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। ফ্রিজের ওপর নির্দিষ্ট কিছু বস্তু রাখলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। এতে ব্যাহত হতে পারে মানসিক শান্তি ও আর্থিক উন্নতি। জেনে নিন বাস্তুদোষ এড়াতে কোন কোন ভুল এড়িয়ে চলবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২০:২০

options
link
ফ্রিজের ওপর ভুলেও রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছে বাস্তু zoom
ফ্রিজের উপর এগুলি রাখলে বাস্তুদোষে ভোগার সম্ভাবনা প্রবল। ছবি: সংগৃহীত

আধুনিক গেরস্থালিতে ফ্রিজ এখন অপরিহার্য। সবজি ও খাদ্য সংরক্ষণে এর ভূমিকা অনস্বীকার্য। তবে জায়গার অভাবে অনেকেই ফ্রিজের ওপরের অংশটিকে স্টোরেজ হিসেবে ব্যবহার করেন। বাস্তুবিদদের মতে, অজান্তেই করা এই ভুল ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। ফ্রিজের ওপর নির্দিষ্ট কিছু বস্তু রাখলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। এতে ব্যাহত হতে পারে মানসিক শান্তি ও আর্থিক উন্নতি। জেনে নিন বাস্তুদোষ এড়াতে কোন কোন ভুল এড়িয়ে চলবেন?

Fridge
ফাইল ছবি

ভারী জিনিসের দাপট
অনেকেই ফ্রিজের ওপর বড় বাসনপত্র বা ভারী ডেকচি সাজিয়ে রাখেন। বাস্তুমতে, এটি অত্যন্ত অশুভ। ফ্রিজের ওপর অতিরিক্ত ওজন চাপানো হলে ঘরের পজ়িটিভ এনার্জি নষ্ট হয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণ মানসিক চাপ সৃষ্টি হতে পারে। গৃহকর্তার ওপর বাড়তে পারে ঋণের বোঝা। তাই ফ্রিজের ওপরের অংশটি যতটা সম্ভব হালকা রাখা জরুরি।

Advertisement

ওষুধ রাখা নৈব নৈব চ
ফ্রিজের ওপর ওষুধ রাখার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু বিজ্ঞান ও বাস্তু— দুই মতেই এটি ক্ষতিকর। রেফ্রিজারেটর থেকে সারাক্ষণ গরম বাতাস নির্গত হয়। সেই তাপে ওষুধের রাসায়নিক গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাস্তুশাস্ত্র বলছে, এই অভ্যাসের ফলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকে। সঠিক ফল পাওয়ার বদলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ওষুধ সবসময় ঠান্ডা ও শুকনো জায়গায় রাখা শ্রেয়।

দেববিগ্রহ ও পবিত্র বস্তু
ফ্রিজ একটি বৈদ্যুতিক যন্ত্র। এর ওপর দেব-দেবীর ছবি, পুজোর সামগ্রী বা কোনও ধর্মগ্রন্থ রাখা একেবারেই উচিত নয়। এটি অত্যন্ত অসম্মানজনক বলে মনে করা হয়। ফ্রিজের ওপর আধ্যাত্মিক বস্তু রাখলে বাস্তুদোষ তৈরি হয়। এতে উন্নতির পথে বাধা আসতে পারে। ঠাকুরঘরের জিনিস সবসময় পবিত্র স্থানেই সাজিয়ে রাখা ভালো।

ছবি: সংগৃহীত

রাহুর প্রকোপ ও সতর্কতা
বাস্তুবিদরা জানাচ্ছেন, ফ্রিজের ওপর ধুলো জমে থাকা মোটেও ভালো লক্ষণ নয়। ধুলোবালি রাহুর নেতিবাচক প্রভাব বাড়িয়ে দেয়। এতে পরিবারে কলহ ও মানসিক উদ্বেগ তৈরি হয়। তাই ফ্রিজের ওপরের অংশ নিয়মিত পরিষ্কার রাখা দরকার। এ ছাড়া, ছোটদের ছবি বা মানিব্যাগ ফ্রিজের ওপর রাখা এড়িয়ে চলুন। যদি একান্তই কিছু রাখতে হয়, তবে একটি পরিষ্কার কভার পেতে তার ওপর হালকা ঘর সাজানোর শোপিস রাখা যেতে পারে। মনে রাখবেন, পরিচ্ছন্ন ও ফাঁকা জায়গা বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.