Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
winter

শীতে জুতো পরলে মোজায় গন্ধ! সমস্যার সমাধান হবে ঘরোয়া উপায়েই, রইল টিপস

ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৪, ২১:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৪, ২১:৩০

options
link
শীতে জুতো পরলে মোজায় গন্ধ! সমস্যার সমাধান হবে ঘরোয়া উপায়েই, রইল টিপস zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের সময় জুতো-মোজা পরে অফিস বা পার্টিতে গিয়েছেন। হঠাৎই নাকে আসছে বাজে গন্ধ। আশপাশের লোকেরাও বিরক্তির প্রকাশ করছেন। বুঝতে পারলেন এটা আপনারই কম্ম। অর্থাৎ আপনার মোজা থেকেই আসছে দুর্গন্ধ। করবেন কী?

১) শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই পায়ের যত্ন নিন সবার আগে। রোজ রাতে বাড়ি ফিরে উষ্ণজলে নুন ফেলে পা ভিজিয়ে রাখুন। তার পর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

Advertisement

২) রোজ মোজা কেচে নিন। পারলে ডেটল জল ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। দেখবেন এতে সমস্যা মিটবে।

৩) ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে।

৪) মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।

৫) বাড়িতে ফিরে জুতোর মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতোর মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে।

৬) সপ্তাহে একবার জুতো রোদে দিন। এতে জুতোও ভালো থাকবে এবং দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতোর মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.