Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Apple Cider Vinegar

শুধু মেদ ঝরাতেই নয়, বাগানের স্বাস্থ্য ফেরাতেও কাজে লাগে অ্যাপেল সিডার ভিনিগার, কীভাবে?

সপ্তাহে কতবার অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করা উচিত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৫, ১৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৫, ১৬:৫৬

options
link
শুধু মেদ ঝরাতেই নয়, বাগানের স্বাস্থ্য ফেরাতেও কাজে লাগে অ্যাপেল সিডার ভিনিগার, কীভাবে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান যুগে স্বাস্থ্য সচেতন প্রায় সকলে। মেদ ঝরাতে অ্যাপেল সিডার ভিনিগার খান অনেকেই। শুধু মেদ ঝরাতেই নয়, নিত্যদিনের বাগানচর্চাতেও এই ভিনিগারের জুড়ি মেলা ভার। কেন বাগানের স্বাস্থ্য ফেরাতে অ্যাপেল সিডার ভিনিগার অত্যন্ত জরুরি, চলুন তা জেনে নেওয়া যাক।

* গাছের কোনও ক্ষতি না করে পিঁপড়ে, মাছির মতো ছোটখাটো পোকামাকড় মারতে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার।
* মাটির pH-এর ভারসাম্য রক্ষা হলে গাছে দ্রুত বৃদ্ধি ঘটে। সেক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার অত্যন্ত কার্যকরী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Apple-Cider-Viniger* পরিবেশের কোনও ক্ষতি না করে মাটিতে থাকা ছোটখাটো পোকামাকড় নিধনে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার।
* গাছের গোড়াকে পোকামাকড়ের আক্রমণমুক্ত করে অ্যাপেল সিডার ভিনিগার।
* অ্যাপেল সিডার ভিনিগার সঠিকভাবে প্রয়োগ করলে সারের মতো কাজে লাগে।
* বাগানের পাশে থাকা ঘরে মশার উপদ্রব সাধারণত বেশি হয়। তবে বাগানে অ্যাপেল সিডার ভিনিগার স্প্রে করলে সে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Apple-Cider-Viniger

অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারের আগে মাথায় রাখা প্রয়োজন:

* সরাসরি গাছের গোড়ায় অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করবেন না।
* অবশ্যই জলে মিশিয়ে তবেই ব্যবহার করতে হবে।
* সব গাছের ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার সমান উপকারী নয়।

Apple-Cider-Viniger * তাই প্রথমে গোটা গাছে অ্যাপেল সিডার ভিনিগার স্প্রে করবেন না। প্রথমে ছোট অংশে দিয়ে দেখুন কেমন থাকে গাছের স্বাস্থ্য।
* রোজ রোজ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে গাছ চর্চা করবেন না।
* পোকামাকড় নিধনের ক্ষেত্রে সপ্তাহে একবার, মাটির pH ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মাসে একবার অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করা প্রয়োজন।

Rose

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.