Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
School Bag Essentials

স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই

ধীরে ধীরে ব্যাগ গুছানোর ভার তুলে দিতে হবে সন্তানের উপরেই। এতে দায়িত্ববোধ গড়ে উঠবে তার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:৪৭

options
link
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই zoom
সন্তানকে সঙ্গে নিয়ে স্কুলব্যাগ গুছালে সে-ও দায়িত্ব নিতে শিখবে।
Advertisement

স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগে কেবল বইখাতা গুছিয়ে দিলেই কি তা যথেষ্ট হয়? গুছিয়ে দিতে হয় এমন সমস্ত জিনিসও, যা তাদের সারাদিনের যে কোনও সমস্যায় কাজে আসতে পারে। যদিও এমন কোনও জিনিস দেওয়া চলে না, যা স্কুলের নিয়ম লঙ্ঘন করে (School Bag Essentials)।

পাঠ্যবই-খাতা
পাঠ্যবই ও খাতা স্কুলব্যাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সন্তানের স্কুলের ব্যাগে তা গুছিয়ে দেওয়ার সময় ধৈর্য ধরে দিনের রুটিন মিলিয়ে নিতে হবে। স্কুল ডায়েরি দেখে ও সন্তানকে বারবার প্রশ্ন করে জেনে নিতে হবে, অন্য কোনও গুরুত্বপূর্ণ বই-খাতা বা ম্যাপ-জ্যামিতি বক্স জাতীয় কিছু নিয়ে যাওয়ার কথা বলেছেন কি-না ক্লাসটিচার। তবে এই কাজ করতে হবে সন্তানকে পাশে নিয়ে। ধীরে ধীরে এ কাজের ভার তুলে দিতে হবে তার উপরেই। এতে দায়িত্ববোধ গড়ে উঠবে তার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

6 Essential Things Every Child Should Carry in Their School Bag

পেনসিল বক্স
নিয়মিত গুছিয়ে দেওয়া জরুরি পেনসিল বক্সটিও। পেন, পেন্সিল, রাবার, শার্পনার রোজের ব্যবহারের উপযোগী রয়েছে কি-না, তা দেখে নিতে হবে প্রতিদিনই। তবে অতিরিক্ত রঙচঙে বা চোখে পড়ার কোনও স্টেশনারি দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে, কারণ ছোটদের মধ্যে অনেক সময়েই এমন জিনিস নিয়ে কাড়াকাড়ি কিংবা মনমালিন্য হতে দেখা যায়।

স্বাস্থ্যকর টিফিন
ছোটরা ফাস্ট ফুড খেতেই বেশি পছন্দ করবে, কিন্তু যে অভিভাবক শিশুটির স্কুলের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন, তাঁকেই সচেতন হতে হবে স্বাস্থ্যকর খাবারের বিষয়ে। সুস্বাদু খাবারও স্বাস্থ্যকর হতে পারে, সন্তানের পছন্দ অনুযায়ী তেমন রেসিপি দেখে নিতে হবে। যদিও, অপছন্দের হলেও যেন খাবার নষ্ট না করে, সেই শিক্ষা দিতে হবে সন্তানকে। খাবারে রাখতে হবে প্রোটিন, ফাইবার, ফ্যাটের সঠিক ব্যালেন্স।

জলের বোতল
সুষম খাবারের মতোই জরুরি দিনভর পর্যাপ্ত জলপান। ব্যবহৃত পানীয়ের পাতলা প্লাস্টিকের বোতল নয়, পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল সন্তানের স্কুলের ব্যাগে দিতে হবে। তাকে বোঝাতে হবে, সারাদিন নিয়ম মেনে যেন জল পান করে সে।

পরিচ্ছন্নতার প্রয়োজনীয় সামগ্রী
টিস্যু, ওয়েট ওয়াইপস বা হ্যান্ড স্যানিটাইজারের মতো জিনিস শিশুকে সারাদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে সাহায্য করে। এমন জিনিসের সঠিক ব্যবহার শিখিয়ে সন্তানের সঙ্গে দিয়ে দিন সামান্য পরিমাণে।

School Bag Essentials: 6 Must-Have Items for Every Child

জরুরি যোগাযোগের মাধ্যম
একটি ছোট কার্ডে বাবা-মায়ের ফোন নম্বর ও প্রয়োজনীয় তথ্য লিখে রেখে দিন সন্তানের স্কুল ব্যাগে। যে কোনও জরুরি পরিস্থিতিতে শিক্ষক বা স্কুলের কর্মীরা দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে এই কার্ড ব্যবহার করতে পারেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.