Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Vastu Shastra

কর্মক্ষেত্রে ব্যর্থতা, আর্থিক অনটন? হাতের তালুতে এক চিমটি লবণেই সমাধান! জানাচ্ছে বাস্তুশাস্ত্র

অনেক সময় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে এসে সাফল্য হাতছাড়া হয়ে যায়। বাস্তুশাস্ত্রে এই ঘটনাকে ‘এনার্জি ব্লকেজ’ বা শক্তির প্রতিবন্ধকতা বলা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৬:০৭

options
link
কর্মক্ষেত্রে ব্যর্থতা, আর্থিক অনটন? হাতের তালুতে এক চিমটি লবণেই সমাধান! জানাচ্ছে বাস্তুশাস্ত্র zoom
হাতের তালুতে এক চিমটি লবণেই সমাধান!

লবণ কি কেবল খাবার স্বাদ বারাতেই কাজে লাগে? বাস্তু শাস্ত্র বলছে অন্য কথা। শাস্ত্র মতে, একটি চিমটি লবণের (Rubbing Salt) অপার গুণাবলী! আর্দ্র হাতে সামান্য লবণ নিয়ে ঘষলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। রয়েছে আরও অনেক গুণাগুণ। কেবল প্রতিদিন সময় করে দু’হাতের তালুর মাঝে লবণ নিয়ে হাতে হাত ঘষার কথা মনে রাখতে হবে।

আর্থিক অনটন দূর হয়
শুক্র এবং রাহুর নেতিবাচক প্রভাব শান্ত করতে লবণের ব্যবহার হয়ে থাকে। বাস্তু বিশেষজ্ঞরা সম্পদের মার্গ থেকে বাধা-বিপত্তি দূর করতে হাতে লবণ মাখার এবং তারপর তা ধুয়ে ফেলার পরামর্শ দেন। বলা হয়, এই সহজ কাজটি আপনার আর্থিক শক্তিকে জাগ্রত করে, যার ফলে অপব্যয় বন্ধ হয় এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rubbing Salt Can Keep Away Negative Energy as per Vastu Shastra
আমাদের অজান্তেই নেতিবাচক শক্তির বলয় আমাদের ঘিরে ফেলে রোজের জীবনে।

উদ্বেগ ও মানসিক চাপ কমায়
বাস্তুশাস্ত্র অনুসারে, মানসিক চাপ কেবল একটি মানসিক অবস্থা নয়, বরং এটি চারপাশের পরিবেশে থাকা নেতিবাচক শক্তির পুঞ্জীভূত রূপ। মনে করা হয়, রাহু এবং শনির কুপ্রভাব শোষণের জন্য লবণ সবচেয়ে কার্যকরী মাধ্যম। হাতে লবণ ঘষার এই অভ্যাসটি আমাদের ‘সূক্ষ্ম শরীরের’ (Aura) মধ্যে জমে থাকা নেতিবাচক শক্তিকে পরাস্ত করতে অত্যন্ত কার্যকরী। বাস্তু মতে, এই প্রক্রিয়াটি শরীরের শক্তিকেন্দ্র বা চক্রগুলির ভারসাম্য বজায় রাখে, যা মানসিক ভার লাঘব করে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে।

কর্মজীবনের বাধা দূর করে
অনেক সময় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে এসে সাফল্য হাতছাড়া হয়ে যায়। বাস্তুশাস্ত্রে এই ঘটনাকে ‘এনার্জি ব্লকেজ’ বা শক্তির প্রতিবন্ধকতা বলা হয়। হাত লবণ ঘষলে কর্মক্ষেত্রের বাধা-বিপত্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। এই প্রতিকার সুপ্ত ভাগ্য জাগ্রত করে। এবং আপনার ব্যক্তিত্বকে এমন আকর্ষণীয় করে তোলে, যে উলটোদিকের মানুষ আপনার কথায় গুরুত্ব দিতে বাধ্য হয়।

রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে
বাস্তুশাস্ত্র অনুসারে, লবণ এমন এক উপাদান, যা রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব হ্রাস করতে পারে। কোনও ব্যক্তি যদি নিয়মিত দুঃস্বপ্ন দেখেন, তবে এই প্রতিকারটি তাঁর জন্য ‘রামবাণ’ বা মহৌষধ প্রমাণিত হতে পারে। বিশ্বাস করা হয় যে, এই অভ্যাসটি একটি সুরক্ষাকবচ তৈরি করে যা বাইরের কুদৃষ্টি আটকে দেয়, ফলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে।

Rubbing Salt Can Keep Away Negative Energy as per Vastu Shastra
সামান্য লবণেই সমাধান! দূরে থাকবে সমস্ত নেতিবাচক শক্তি।

নেতিবাচক শক্তি দূর করে
বাস্তু অনুযায়ী, সারাদিনে আমাদের হাত বিভিন্ন বস্তু এবং ব্যক্তির সংস্পর্শে আসে, যা মানুষের চারপাশে একটি ‘এনার্জি সার্কেল’ বা শক্তির বলয় তৈরি করে। অনেক সময় এই শক্তির বলয়টি নেতিবাচক রূপ ধারণ করে। লবণ এই নেতিবাচক শক্তিকে টেনে নেওয়ার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করেন বিশেষজ্ঞরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.