লেবু নিত্যদিনই প্রায় বাড়িতে দরকার পড়ে। তাই বাজার থেকে লেবু কেনেন না এমন গৃহস্থ যেন পাওয়াই যায় না। কিনে ফ্রিজে রাখলেই নিমেষে শুকিয়ে কাঠ লেবু। ব্যবহার করতে গিয়ে বিপাকে গৃহস্থ। তবে লেবু সংরক্ষণের (Lemon Storage Tips) নিয়মে সামান্য বদল করলেই দিনের পর দিন থাকবে তাজা।
- অনেকেই কোনও বাটি কিংবা কৌটোর মধ্যে লেবু রাখে তা ফ্রিজে ঢুকিয়ে রাখেন বহু গৃহিণী। তবে ভুলেও সে কাজ করবেন না। তাতে লেবু সপ্তাহখানেক পরেই শুকিয়ে যায়। তার পরিবর্তে লেবু ফ্রিজের ভিতরে কোনও তাকে ঢেলে রাখুন। কমপক্ষে তিন সপ্তাহে তরতাজা থাকবে লেবু।
- এভাবে ছড়িয়ে যদি লেবু রাখতে সমস্যা হতে পারে। তার পরিবর্তে বায়ুরোধী কোনও ব্যাগ কিংবা কৌটোয় রাখতে পারেন। তবে তাতে যেন কোনওভাবে জল ভাব না হয়, তা খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন:
- অনেকে ফলের সঙ্গে লেবু রেখে দেন। ভুলেও এই কাজ করবেন না। বিশেষত আপেল, কলা কিংবা তরমুজের সঙ্গে লেবু রাখলে তার আয়ু কমতে থাকবে।
- লেবু একেবারে বাজারের মতো টাটকা রাখতে চাইলে এই পদ্ধতিটি আপনাকে অবলম্বন করতেই হবে। সেটি হল একটি কাচ কিংবা প্লাস্টিকের বোতল নিন। তাতে লেবু রেখে জল ভরে দিন। এবার ঢাকনা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। তাতে দেখবেন দিনের পর দিন টাটকা থাকবে লেবু।
অনেক সময় কাটা লেবু আমরা ফ্রিজে রেখে দিই। দু-একদিন পরই তা শুকিয়ে কাঠ হয়ে যায়। কাটা লেবু কীভাবে রাখবেন, চলুন তা জেনে নেওয়া যাক।
- একটি প্লাস্টিক ব্যাগে ভালো করে মুড়ে রেখে দিন। তাতে কমপক্ষে সাতদিন টাটকা থাকবে লেবু।
লেবুর রস সংরক্ষণের পদ্ধতি:
- লেবুর রস বেশি হয়ে গেলেও তা সঠিক পদ্ধতি মেনে ফ্রিজে রেখে দিতে পারেন। তবে খোলা পাত্রে রাখবেন না। একটি ঢাকা দেওয়া পাত্রে রেখে দিন।
তাই আর চিন্তা করবেন না। বাজার থেকে প্রয়োজনমতো অতিরিক্ত লেবু কিনে নিতেই পারেন। উপরোক্ত পদ্ধতিতে লেবু সংরক্ষণ করলে দিনের পর দিন টাটকা থাকবে লেবু।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?

