সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারিদিকে শহুরে ব্যস্ততায় বাড়ির এক ফালি জায়গায় সবুজ বাগান যেন মন ও চোখ জুড়িয়ে দেয়। অনেক সময় হাতের কাছে থাকা ফল ও ফুলের বীজ দিয়েও বাড়ির বাগানের শোভা বাড়াতে পারেন। কীভাবে বীজ সংরক্ষণ করে গাছ তৈরি করবেন জেনে নিন।
কাঁচা বীজ থেকে গাছ হওয়া সম্ভব নয়। তাই যে কোনও বীজ পুরোপুরি না পাকা অবধি তা থেকে গাছ তৈরি করা সম্ভব নয়।
এয়ার টাইট পাত্রে বা ব্লটিং পেপার জাতীয় কিছুতে সংগ্রহ করা বীজ রেখে তা অন্ধকার কোনও জায়গায় রেখে দিন। অঙ্কুরোদগম হলে তা থেকে গাছ তৈরি করা সহজ হবে অনেকাংশে।

অবশ্যই যা মাথায় রাখবেন নতুন ও পুরনো সংগ্রহ করা বীজ মিশিয়ে ফেলবেন না।
অতিরিক্ত সূর্যালোকে বীজ ফেলে রাখবেন না এতে বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
খোলা জায়গায় কোনওভাবেই আপনার সংগ্রহ করে রাখা বীজ ফেলে রাখবেন না। বীজের গুণ এতে নষ্ট হতে পারে।
স্বাস্থ্য ভালো এমন গাছ থেকেই বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন। তাতে সেই বীজ থেকে গাছ হতে সুবিধা হবে।
সর্বশেষ খবর
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?