সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈশাখের গরমে ত্রাহি ত্রাহি রব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র রোদ আর ঘামের প্রকোপ। দু’য়ে মিলে নাজেহাল দশা। এই অবস্থায় এসি ছাড়া যেন ভাবা যাচ্ছে না। তবে এসি চালানোমাত্র হু হু করে বাড়ছে বিদ্যুতের বিল। ফলে ভাঁড়ারে টান পড়ছে। বিদ্যুতের বিল কম করতে অনেকে ঘরে পাখা এবং এসি একসঙ্গে চালান। তাতে সত্যি লাভ হয়? কমে বিদ্য়ুতের বিল?
* অনেকেই মনে করে এসি এবং পাখা একসঙ্গে চালানোর উপকার বেশি। সাধারণত ঘণ্টাখানেক এসি চললে ১.৪ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এসি এবং পাখা দু’টো একসঙ্গে চললে ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। তাই এসি এবং পাখা – একসঙ্গে চালালে বিদ্যুতের ব্যবহার কমবে অনেকটাই।
* বাড়িতে শুধু এসি চললে তা গোটা ঘরে ছড়িয়ে দিতে বেশি সময় নেয়। ফলে বেশি বিদ্যুৎ ব্য়বহার হয়ে যায়। এসি এবং পাখা একসঙ্গে কাজ করলে, সে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ, পাখি চললে এসির হাওয়া গোটা ঘরে ছড়িয়ে দিতে সাহায্য করে। ঘর ঠান্ডা একবার হয়ে গেলে বেশিক্ষণ একটানা এসি চালানোর প্রয়োজন হয় না। তাই স্বাভাবিকভাবে কমে বিদ্যুতের খরচ।
* এসি এবং পাখা একে অপরের মুখোমুখি রাখবেন না। যেদিকে এসির মুখ থাকবে, তার ঠিক পাশে উলটো দিকে মুখ করে পাখা রাখতে হবে। তবে আসল কাজ হবে।
*পাখা এবং এসি দু’টিই পরিষ্কার রাখুন। নইলে লাভ হবে না কিছুই। পরিবর্তে বিদ্যুতের বিল ক্রমশ বাড়বে।
বাংলায় বিদ্যুতের জোগান বেড়েছে। কমেছে লোডশেডিং। আরও একাধিক জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস, উদ্বোধনও হয়েছে। তার ফলে আগামী দিনে বিদ্যুতের জোগান আরও বাড়বে বলেই আশা। জোগান বাড়লে মিটার প্রতি বিদ্যুতের দামও কমবে।
সর্বশেষ খবর
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর