সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশের মুখ ভার আর এদিকে আলমারিতে থাকা পোশাকের চেহারা দেখে আপনারও মন ভার? অস্বাভাবিক নয়! স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জামাকাপড় থেকে সবজিপাতি, আচার সবকিছুর দফারফা হওয়ায় মন-মেজাজও খারাপ থাকে। ভরা বর্ষার মরসুমে আবার অনেক সময়ে কাঠের আসবাবে ছত্রাক পড়ে। সবক্ষেত্রেই ‘ভিলেন’ অতিরিক্ত জলীয় বাষ্প। জামাকাপড় আবার অনেকের প্রাণাধিক প্রিয়! অতঃপর ছত্রাক পড়লে কীভাবে যত্ন নেবেন? সেটা জানা ভীষণ জরুরী। রইল টিপস।
১) প্রথমেই বলব, আলমারির অন্দরে ভিজেভাব থাকলে কিংবা ছত্রাক বাসা বাঁধলে সমস্ত জামাকাপড় এবং জিনিসপত্র নামিয়ে নিয়ে আগে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
২) ছাতা ধরা পোশাকগুলিকে আগে ধুয়ে শুকিয়ে নিন। স্যাঁতস্যাঁতে ভাব থাকলে হেয়ার ড্রায়ার চালিয়ে আর্দ্রতা দূর করে নিতে পারেন। ভেজাভাব পুরোপুরি চলে গেলে তারপরই ভালো করে দেখে পোশাক গুছিয়ে রাখুন।

৩) এপ্রসঙ্গে উল্লেখ্য, আগেকার দিনে যেমন মা-কাকিমারা করতেন, আসবাবের তাকে কাগজ বিছিয়ে তার উপর জামাকাপড় গুছিয়ে রাখতেন, সেই পদ্ধতি কিন্তু দারুণ কার্যকরী। এতে সহজেই আলমারির স্যাঁতস্যাঁতেভাবে পোশাক নষ্ট হয় না কিংবা সেই পোশাকের রং মুছে আরেকটা কাপড়ে লাগার ভয় থাকে না!
৪) ছত্রাক বাসা বাঁধার পাশাপাশি, আরেকটা সমস্যা হল আলমারিতে বিকট গন্ধ। জামাকাপড়ের ভাঁজে অনেকসময় পোকামাকড়দেরও অবাধ বিচরণ শুরু হয়। তাই এই ভ্যাপসাভাব ও পোকামাকড়দের থেকে রক্ষা করতে চাইলে আসবাবের ভিতর এদিক-ওদিক কয়েকটা ন্যাপথালিন ছড়িয়ে দিন। শুকনো নিমপাতাও এর মোক্ষম দাওয়াই। নিমপাতা খানিক তাওয়ায় গরম করে কিংবা যে কোনও উপায়ে শুকিয়ে নিয়ে কাপড়ের ভাঁজে ভাঁজে রাখুন। দেখবেন ছাতা পড়ার ব্যামো আর হবে না! এক্ষেত্রে লবঙ্গও রাখতে পারেন।

৫) বর্ষায় লেদারের জুতো, বেল্ট, ব্যাগ ব্যবহার করার পর আলমারিতে তুলে রাখতে চাইলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন আগে। তার পর হেয়ার ড্রায়ার স্প্রে করে রাখুন। এতে ঘামভাব চলে যায়। যার ফলে আলমারির বাকি কাপড়গুলিতে এর প্রভাব পড়ে না।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!