ফলের জুস পান করতে কে না ভালোবাসেন? কিন্তু গোটা ফল থেকে জুস বানানোই সবথেকে বড় ঝক্কির কাজ। সকল গৃহস্থ বাড়িতে জুসার বা ব্লেন্ডার না-ই থাকতে পারে, তা বলে কি জুস খেতে ইচ্ছে হতে পারে না? আসলে জুস তৈরি করতে সবসময় আধুনিক যন্ত্রের প্রয়োজন হয় না। রান্নাঘরে যেসব সামগ্রী রয়েছে, তা দিয়েই বানিয়ে নেওয়া যায় ইচ্ছেমতো (Make Fresh Juice Without a Mixer)।
ফলের রস শরীরকে তাৎক্ষনিক শক্তি যোগায়। নিয়মিত বিশুদ্ধ ফলের রস পান করতে পারলে ত্বকও উজ্জ্বল ও মসৃণ হয়ে ওঠে। জেনে নিন আধুনিক জুস-মেকার ছাড়াই বাড়িতে জুস তৈরির ৫টি সহজ পদ্ধতি।
আরও পড়ুন:

১. ছাঁকনি ও চামচের সাহায্যে
নরম ফল যেমন পাকা পেঁপে, আম বা স্ট্রবেরি ছোট টুকরো করে কেটে, একটি সরু জালের ছাঁকনির মধ্যে রাখুন। চামচের পিছন দিক দিয়ে ফল ভালোভাবে চেপে রস বের করুন। নিচে একটি বাটি রাখলে রস সরাসরি তাতে জমবে। প্রয়োজন হলে সামান্য জল মিশিয়ে নিন। চিনি না মেশানোই ভালো। রস বেশি টক লাগলে, এক টুকরো গুড় ফেলে দিন তাতে।
২. গ্রেটার ব্যবহার করুন
আপেল, নাশপাতি বা গাজরের মতো শক্ত ফল ও সবজি থেকেও রস বের করা যায়। ফলটা প্রথমে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারে ঘষে নিন। এরপর গ্রেট করা ফল/সবজি পরিষ্কার পাতলা কাপড় বা সরু জালের ছাঁকনিতে রেখে হাত বা চামচ দিয়ে চেপে রস বের করে নিন। এই পদ্ধতিতে পাল্প আলাদা করাও সহজ।
৩. শিলনোড়ায় পিষে নিন
পাকা ফল ছোট করে কেটে শিলের উপর ভালোভাবে পিষে নিন। প্রয়োজন হলে অল্প অল্প জল দিন তাতে। মিহি পেস্ট তৈরি হলে, তা ছাঁকনিতে ছেঁকে নিলেই তৈরি ফলের রস। তাতে পুদিনা বা আদা মেশাতে চাইলে সেগুলিও একই সঙ্গে শিলনোড়ায় পিষে নেওয়া যায়।

৪. নরম ফলের জন্য হাতই যথেষ্ট
পাতিলেবু, কমলালেবু বা মোসাম্বির মতো সাইট্রাস ফলের ক্ষেত্রে কোনও যন্ত্রের প্রয়োজনই নেই। ফলটি প্রথমে হাতের তালুর চাপ দিয়ে কোনও সমতলের উপর সামান্য গড়িয়ে নিন। এরপর অর্ধেক ফালি করে কেটে, হাতে চিপে রস বের করুন। ছাঁকনিতে ছেঁকে বীজ ও আঁশ বাদ দিয়ে দিন।
৫. পরিষ্কার বোতল বা জারে ঝাঁকিয়ে
আঙুর, বেরি বা এ ধরনের তুলতুলে নরম ফল সামান্য চটকে একটি পরিষ্কার, ঢাকনাওয়ালা জারে রাখুন। অল্প জল ঢেলে, ঢাকনা শক্ত করে বন্ধ করে দিন। তারপর কয়েক মিনিট ভালোভাবে ঝাঁকান। ঢাকনা খুলে বীজ ও খোসা ছাঁকনিতে ছেঁকে নিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.