অফিসে কাজের চাপে টিফিন খেতে দেরি হয়? এতটাই দেরি হয় যে ঠান্ডা টিফিন নিয়ে দুশ্চিন্তা! সকালে পরিপাটি করে গোছানোর সময় খাবার বেশ গরম থাকে। কিন্তু দুপুরে হিমশীতল ঠান্ডা। শুধু তাই নয়। আসল স্বাদটাও নষ্ট হয়ে যায়। অথচ অফিসে মাইক্রোওভেন নেই। থাকলে গরম করা যেত। তাহলে উপায়? সহজ কিছু কৌশল জানলে অবশ্য দুপুর পর্যন্ত টিফিনের খাবার থাকবে ধোঁয়া ওঠা গরম। কী অবাক হচ্ছেন?

আরও পড়ুন:
কোন কৌশলে টিফিন গরম থাকবে জানেন?
(১) টিফিনের জন্য সাধারণ প্লাস্টিক বা স্টিলের পাত্রের বদলে ভালো মানের ইন্সুলেটেড টিফিন বাক্স বেছে নিন। এই বাক্সে খাবার ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত নিজের তাপ ধরে রাখতে পারে।
(২) খাবার প্যাক করার আগে পাত্রের ভেতরের তাপমাত্রা ঠিক করা অত্যন্ত জরুরি। সরাসরি ঠান্ডা বাক্সে খাবার না ঢেলে কয়েক সেকেন্ড তা মাইক্রোওভেনে অথবা গরম জল দিয়ে গরম করে শুকিয়ে নিন।
(৩) টিফিন বাক্সে গরম খাবার ঢালার সাথে সাথে ঢাকনা শক্ত করে আটকে দিতে হবে। এতে তাপ ভেতরেই ছড়িয়ে থাকে এবং খাবার অনেকক্ষণ অবধি তাজা থাকে।
(৪) টিফিন বাক্স বহন করার জন্য থার্মাল লাঞ্চ ব্যাগ ব্যবহার করা উচিত। এই বিশেষ ব্যাগ ভেতরের তাপ বাইরে বের হতে দেয় না।
(৫) থার্মাল ব্যাগ না থাকলে টিফিন বাক্সের চারপাশে একটি সুতি বা উলের ছোট তোয়ালে শক্ত করে জড়িয়ে ব্যাগে রাখা যেতে পারে।

(৬) ডাল, স্যুপ বা যেকোনও তরল খাবারের জন্য ভ্যাকুয়াম-ইন্সুলেটেড ফ্লাস্ক ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ। এতে খাবার যেমন গরম থাকে, তেমনই লিকেজের ভয় থাকে না।
(৭) গরম খাবারের সাথে কখনো ঠান্ডা ফল বা দই একসাথে এক পাত্রে বা সংলগ্ন স্থানে প্যাক করবেন না। তাপমাত্রা আলাদা রাখলে গরম খাবার দীর্ঘক্ষণ তার নিজস্ব উষ্ণতা ধরে রাখতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও