রান্নাঘরের এক কোণে ‘ত্রাতা’র মতো দাঁড়িয়ে থাকে। দিন হোক বা রাত, খিদে মেটানোর সব রসদ লুকিয়ে থাকে তার জঠরে। আধুনিক গৃহস্থালিতে ফ্রিজ শুধু এক যন্ত্র নয়, পরিবারের অপরিহার্য সদস্যও বটে। কিন্তু মুশকিল হল, আমরা প্রায়শই এই নীরব বন্ধুর যত্ন নিতে ভুলে যাই। ফ্রিজের বাইরেটা চকচকে রাখলেও, দরজার খাঁজে যে ময়লা জমে, তা ক’জন খেয়াল রাখেন?
ফ্রিজের দরজার চারধারে থাকা রবারের গ্যাসকেট বা বর্ডারটি আসলে রেফ্রিজারেটরের ফুসফুস। অথচ অযত্নে সেখানে জমে ওঠে কালো, চ্যাটচ্যাটে ময়লার পুরু আস্তরণ। এই নোংরা শুধু দেখতেই খারাপ লাগে না, ডেকে আনে বড় বিপর্যয়।
আরও পড়ুন:
ফ্রিজের দরজার চারধারে থাকা রবারের গ্যাসকেট বা বর্ডারটি আসলে রেফ্রিজারেটরের ফুসফুস। অথচ অযত্নে সেখানে জমে ওঠে কালো, চ্যাটচ্যাটে ময়লার পুরু আস্তরণ। এই নোংরা শুধু দেখতেই খারাপ লাগে না, ডেকে আনে বড় বিপর্যয়। রবারে অতিরিক্ত ময়লা জমলে তা ধীরে ধীরে নিজের কার্যক্ষমতা হারায়। ফলে ফ্রিজের দরজা আর ঠিকঠাক বন্ধ হতে চায় না। ভেতর থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে যায় বাইরে। ব্যস, ফ্রিজের ঠান্ডা করার ক্ষমতা কমে আসে। লাফিয়ে বাড়ে বিদ্যুতের বিল। খাবারগুলোও নষ্ট হতে শুরু করে।

এই কাঠফাটা গরমে আপনার ফ্রিজটিও কি এই একই রোগে ভুগছে? চিন্তা নেই, পকেটের কড়ি খরচ করে মেকানিক ডাকার আগে নিজেই করে তুলুন মুশকিল আসান। রান্নাঘরের সামান্য কিছু ঘরোয়া উপাদানেই মাত্র কয়েক মিনিটে এই সমস্যার সমাধান সম্ভব।
ম্যাজিক টুথপেস্ট ও লেবুর কামাল
প্রথমেই ফ্রিজের নোংরা রবারের খাঁজে সামান্য হালকা গরম জল স্প্রে করে নিন। এবার ঘরে থাকা সাধারণ টুথপেস্ট রবারের ওপর ভালো করে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর লেবুর রস ও জলের একটি মিশ্রণ তৈরি করে তার ওপর ঢেলে দিন। একটি স্ক্রাবার বা পুরোনো টুথব্রাশ দিয়ে আলতো হাতে ঘষুন। টুথপেস্টের উপাদান নিমেষেই জমে থাকা জেদি কালো দাগ আলগা করে দেবে। শেষে একটি ভিজে নরম কাপড় দিয়ে মুছে নিলেই কেল্লাফতে! রবার হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে।
বেকিং সোডার কেরামতি
যদি টুথপেস্ট না চান, তবে ভরসা রাখতে পারেন বেকিং সোডার ওপর। এক কাপ জলে আধ চা চামচ বেকিং সোডা মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করুন। এবার একটি পরিষ্কার কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে ফ্রিজের রবারটি ভালো করে মুছুন। ভেতরের দুর্গম কোণের ময়লা পরিষ্কার করতে একটি ব্রাশ ব্যবহার করতে পারেন। বেকিং সোডা নিমেষেই সমস্ত চ্যাটচ্যাটে ভাব দূর করে জীবাণুমুক্ত করবে। সবশেষে একটি শুকনো কাপড় দিয়ে পুরো জায়গাটি ভালো করে মুছে নিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শরণার্থীর আড়ালে ইউরোপে ডেরা বাঁধছে জেহাদিরা! আইএসের কায়দায় বেলফাস্টে মুণ্ডচ্ছেদের চেষ্টা
-
রিচা একা কুম্ভ, বঙ্গকন্যার দাঁতে দাঁত চাপা লড়াইয়েও হার, বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা ভারতের
-
কৃষিদপ্তরের দায়িত্ব পেয়ে শিকড়ের টানে ময়ূরেশ্বরে ‘দুধদা’, মন্ত্রী হিসেবে প্রথমেই কোন কাজে নজর?
-
খাসতালুক দক্ষিণ কলকাতাও হাতছাড়া মমতার, ‘বিদ্রোহী’ শিবিরে মালা রায়-সায়নী ঘোষ! সংখ্যা কত দাঁড়াল?
-
স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচারের নামে ‘প্রতারণা’, কাঠগড়ায় বন্ধ নার্সিংহোম, বিরাট জালিয়াতি নদিয়ায়!