Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Home Cleaning

ফ্ল্যাটের বারান্দায় পায়রার উপদ্রব! এই ৫ কৌশলে বাড়িঘর পরিষ্কার রাখুন

শহুরে জীবনে এক চিলতে বারান্দা। জীবনের এক টুকরো স্বস্তি। কিন্তু সেই স্বস্তিতে মাঝেমধ্যেই ভাগ বসায় অনাহুত অতিথিরা। শান্তির স্বর্গ নিমেষেই হয়ে ওঠে কপোত-কলোনী। এদের বিষ্ঠা আর পালক শুধু যে ব্যালকনির সৌন্দর্য নষ্ট করে তা নয়, বয়ে আনে নানা ধরনের অসুখ-বিসুখ। একবার বসতি গেড়ে ফেললে পায়রাকে তাড়ানো বেশ কঠিন। তবে, আগে থেকে একটু সাবধান থাকলেই এই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে। কীভাবে? জানুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৭:১৭

options
link
ফ্ল্যাটের বারান্দায় পায়রার উপদ্রব! এই ৫ কৌশলে বাড়িঘর পরিষ্কার রাখুন zoom
আপনার বারান্দা থেকে পায়রাকে দূরে রাখবেন কীভাবে? ছবি: সংগৃহীত

শহুরে জীবনে এক চিলতে বারান্দা। জীবনের এক টুকরো স্বস্তি। কিন্তু সেই স্বস্তিতে মাঝেমধ্যেই ভাগ বসায় অনাহুত অতিথিরা। শান্তির স্বর্গ নিমেষেই হয়ে ওঠে কপোত-কলোনী। এদের বিষ্ঠা আর পালক শুধু যে ব্যালকনির সৌন্দর্য নষ্ট করে তা নয়, বয়ে আনে নানা ধরনের অসুখ-বিসুখ। একবার বসতি গেড়ে ফেললে পায়রাকে তাড়ানো বেশ কঠিন। তবে, আগে থেকে একটু সাবধান থাকলেই এই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে।

ফাইল ছবি

মূলত রোদ-বৃষ্টি থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে পায়রা গেরস্থের বারান্দার কোণ বেছে নেয়। এসি-র ইউনিট বা ঘুলঘুলি এদের প্রথম পছন্দ। একবার বাসা বাঁধার সুযোগ পেলে এরা সহজে মায়া কাটাতে পারে না। তাই আগেভাগেই প্রতিরোধ গড়ে তোলা দরকার। কী করবেন?

Advertisement

১) বারান্দা পায়রা-মুক্ত রাখার সবচেয়ে কার্যকর উপায় হল জাল বা নেট লাগানো। খুব পাতলা কিন্তু মজবুত নাইলনের জাল ব্যবহার করতে পারেন। এতে বারান্দার দৃশ্য বাধাগ্রস্ত হবে না, আবার পাখিরাও ঢুকতে পারবে না। খেয়াল রাখবেন, জালের কোথাও যেন কোনও ফাঁক না থাকে।

ফাইল ছবি

২) রেলিং কিংবা এসির ওপরে বসার জায়গাগুলিতে অ্যান্টি-বার্ড স্পাইক বসানো যেতে পারে। এগুলি মূলত প্লাস্টিক বা স্টিলের সূক্ষ্ম কাঁটা। এতে পাখিরা বসার জায়গা পায় না। এই পদ্ধতিটি বেশ মানবিক, কারণ এতে পাখিদের কোনও আঘাত লাগার সম্ভাবনা নেই।

৩) পায়রা খুব সহজেই ভয় পায়। বারান্দায় পুরনো সিডি ঝুলিয়ে রাখতে পারেন। সূর্যের আলোয় সিডি-র প্রতিফলন ওদের বিভ্রান্ত করে। এ ছাড়া উইন্ড চাইম বা ধাতব আওয়াজ হয় এমন বস্তু রাখলে পায়রা সেখানে সহজে বসে না।

৪) বারান্দায় ভুলেও কোনও খাবারের কণা বা দানা ফেলে রাখবেন না। জলের পাত্র বা ফেলে রাখা নোংরা ডাস্টবিন পাখিদের আকর্ষণ করে। তাই প্রতিদিন নিয়ম করে বারান্দা পরিষ্কার করুন। যদি বারান্দায় আগে থেকেই বিষ্ঠা পড়ে থাকে, তবে তা দ্রুত পরিষ্কার করে ফিনাইল বা ভিনিগার দিয়ে ধুয়ে ফেলুন। নোংরা গন্ধ থাকলে পায়রা বারবার ফিরে আসে।

Bomb threat at Jammu station
প্রতীকী ছবি

৫) রসুন বা লঙ্কার কড়া গন্ধ পায়রা সহ্য করতে পারে না। তাই জলে লঙ্কা গুঁড়ো বা রসুন বাটা মিশিয়ে মাঝে মাঝে স্প্রে করতে পারেন। এটি পাখিদের বারান্দা থেকে দূরে রাখতে সাহায্য করবে।

অনেক সময় ঘরের কোণে বা আসবাবের পেছনে এরা বাসা বাঁধার চেষ্টা করে। তেমন কোনও জায়গা থাকলে আগেভাগেই তা কার্ডবোর্ড বা কাঠ দিয়ে বন্ধ করে দিন। মনে রাখবেন, নিয়ম করে পরিচ্ছন্নতা বজায় রাখলে আপনার সাধের বারান্দাটি চিরকালই থাকবে দূষণমুক্ত ও সুন্দর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.