Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Money Lending

আপনজনকে ধার দিয়ে ফেরত চাইতে দ্বিধা? সমাধানের উপায় আপনার হাতের মুঠোয়

কখনও না কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই। সেই দুর্দিনে ত্রাতা হয়ে দেখা দেয় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:৪৩

options
link
আপনজনকে ধার দিয়ে ফেরত চাইতে দ্বিধা? সমাধানের উপায় আপনার হাতের মুঠোয় zoom
প্রতীকী ছবি।
Advertisement

ওঠা-পড়া নিয়েই জীবন। কখনও না কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই। সেই দুর্দিনে ত্রাতা হয়ে দেখা দেয় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুরা। কিন্তু সকলে যে শুধুমাত্র বিপদে পড়লেই ধার (Money Lending) নেন, তা ভাবলে কিন্তু ভুল করবেন। অনেকেই আছেন, যারা ধার নেওয়াটা তাঁদের স্বভাব। সামান্য সমস্যায় পড়লেই অন্যের দ্বারস্থ হতে পছন্দ করেন এরা। এখানেই শেষ নয়, টাকা ফেরতের তাগিদও এদের থাকে না। সেক্ষেত্রে আপনি নিজে সচেতন না হলে টাকা চোট যাওয়ার সম্ভাবনাই বেশি। চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে কী করবেন।

১. কথায় আছে, অর্থ সম্পর্ক নষ্ট করে। কারও সঙ্গে আপনার যত ঘনিষ্ঠতাই থাকুক না কেন, যদি লেনদেন নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে সুমধুর সম্পর্ক তিক্ত হতে সময় লাগে না। তাই ধার দেওয়ার সময়ই পরিষ্কার করে কথা বলে নিন। আপনি কতদিনে টাকা ফেরত চাইছেন। তা স্পষ্টভাবে জানান। কথার খেলাপ যে না পসন্দ সেটাও বুঝিয়ে দিন।

Advertisement

২. ঋণ দেওয়া বা নেওয়ার অঙ্কটা যদি বড় হয়, তাহলে সময় নিন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যদি অঙ্কটা বড় হয় তাহলে পরিবারের সদস্যদের সিদ্ধান্তও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সঙ্গে আলোচনা করুন।

৩. যদি কাউকে বড় অঙ্ক ধার দেন, সেক্ষেত্রে লিখিত চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কতদিনে ফেরত পাবেন তার ভিত্তিতে ধার্য করুন সুদের হার। আর এই সবটাই করবেন লিখিত আকারে। যদি এসব ঝামেলা এড়াতে চান, তাহলে যে ধার চাইছে তাঁকে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পরামর্শ দিন। যদি সুযোগ থাকে তাহলে নিজেই যোগাযোগ করিয়ে দিতে পারেন ব্যাঙ্কের সঙ্গে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.