Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Dirty Ceiling Fan

সিলিং ফ্যানের পুরু ধুলো-কালিতে নাজেহাল? ঘরোয়া উপায়ে সহজেই করুন সাফসুতরো

ফ্যানকে একেবারে ময়লায় ঢেকে যাওয়ার অপেক্ষা না করে নিয়মিত পরিষ্কার করাই ভালো। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে ফ্যান দীর্ঘদিন ভালো অবস্থায় থাকবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২০:০০

options
link
সিলিং ফ্যানের পুরু ধুলো-কালিতে নাজেহাল? ঘরোয়া উপায়ে সহজেই করুন সাফসুতরো zoom
সিলিং ফ্যান পরিস্কারের ক্ষেত্রে নিরাপত্তার দিকেও খেয়াল রাখা উচিত।
Advertisement

আচমকাই কমে যায় ঘরের সিলিং ফ্যানটির হাওয়া? বৈদ্যুতিন গোলযোগ নয়, কারণ হতে পারে ফ্যানের ব্লেডে জমে থাকা ধুলোর আস্তরণ। সিলিং ফ্যান ঘরের অন্যতম প্রয়োজনীয় জিনিস হলেও পরিষ্কার করার ক্ষেত্রে অনেক সময় সেটিই থেকে যায় অবহেলায়। দিনের পর দিন ব্লেডে জমতে থাকে ধুলো, ধোঁয়া, ঝুল ও তেলের আস্তরণ। বিশেষ করে রান্নাঘরের কাছাকাছি বা খাবার ঘরের ফ্যানে এই ময়লা আরও দ্রুত জমে গিয়ে ব্লেডকে হলদেটে ও মলিন করে দেয়। কমে যায় ব্লেডের গতিবেগও।

তবে ফ্যান পরিষ্কার করতে সবসময় দামি ক্লিনিং প্রোডাক্টের প্রয়োজন নেই। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই সহজে পরিষ্কার করা যায় সিলিং ফ্যান (Dirty Ceiling Fan)।

Advertisement

Dirty Ceiling Fan? Clean It Easily With These Simple Home Remedies

• পরিষ্কার করার আগে যা করবেন—
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা। কাজ শুরু করার আগে অবশ্যই ফ্যানের সুইচ বন্ধ করে দিন এবং ব্লেড সম্পূর্ণ থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রয়োজন হলে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ করে নিন। ফ্যানের ব্লেড অত্যন্ত ধারালো, এত প্রাণঘাতী ক্ষতিও হয়ে যেতে পারে।

এরপর শুকনো কাপড় বা পুরনো বালিশের কভার দিয়ে ব্লেডের উপর জমে থাকা আলগা ধুলো পরিষ্কার করুন। প্রথমেই ভেজা কাপড় ব্যবহার না করাই ভালো। এতে শুকনো ধুলো জলের সঙ্গে মিশে কাদা-কাদা হয়ে যেতে পারে।

• তৈরি করুন সহজ ঘরোয়া ক্লিনার
এই কর্মযজ্ঞের জন্য প্রয়োজন পড়বে— অল্প বেকিং সোডা, মাইল্ড লিকুইড সাবান, গরম জল, নরম মাইক্রোফাইবার কাপড়, নরম ব্রাশ এবং একটি শুকনো তোয়ালে। ফ্যানের জমে থাকা তেল ও চিটচিটে ময়লা পরিষ্কার করতে একটি মিশ্রণ তৈরি করুন। পাত্রে অল্প বেকিং সোডা ও মাইল্ড লিকুইড সাবান নিয়ে গরম জলে মেশান।

কাপড়টি ওই মিশ্রণে ভিজিয়ে ভালোভাবে চিপে নিন। অতিরিক্ত জল ঝরিয়ে, প্রতিটি ব্লেড ধীরে ধীরে মুছে নিন। শুধু ব্লেড পরিষ্কার করলেই কাজ শেষ নয়। ব্লেডের জয়েন্ট, স্ক্রু এবং মোটরের কভারের আশপাশেও ধুলো-ময়লা জমে থাকে। এই অংশগুলির জন্য একটি নরম ব্রাশ ব্যবহার করতে পারেন। খুব সাবধানে পরিষ্কার করুন এবং মোটর বা অন্য কোনও বৈদ্যুতিক অংশে সরাসরি জল বা ক্লিনিং সলিউশন ঢালবেন না।

Dirty Ceiling Fan? Clean It Easily With These Simple Home Remedies

সব ময়লা পরিষ্কার হয়ে গেলে শুকনো তোয়ালে দিয়ে ব্লেডগুলি ভালোভাবে মুছে নিন। এতে জলের দাগ থাকবে না এবং ভেজা অবস্থায় ব্লেডে দ্রুত নতুন করে ধুলো আটকে যাওয়ার সম্ভাবনাও কমবে।

ফ্যানকে একেবারে ময়লায় ঢেকে যাওয়ার অপেক্ষা না করে নিয়মিত পরিষ্কার করাই ভালো। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে ফ্যান দীর্ঘদিন ভালো অবস্থায় থাকবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.