Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Vastu Tips

রঙিন মাছেই ফিরবে ভাগ্য! বাস্তু মেনে বাড়ির ঠিক কোথায় রাখবেন অ্যাকোয়ারিয়াম?

কম-বেশি অনেকেই শখ করে রঙিন মাছ পোষেন। তবে কেবল শৌখিনতা নয়, বাস্তুশাস্ত্র বলছে, সঠিক নিয়মে মাছ রাখলে আপনার জীবন বদলে যেতে পারে রাতারাতি। তেমনই ভুল দিকে রাখলে কিন্তু বিপদও কম নয়। আর্থিক সমৃদ্ধি আনতে ঠিক বাড়ির কোথায় রাখবেন মৎস্যাধার? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৭:৩১

options
link
রঙিন মাছেই ফিরবে ভাগ্য! বাস্তু মেনে বাড়ির ঠিক কোথায় রাখবেন অ্যাকোয়ারিয়াম? zoom
বাস্তু মেনে যত্ন নিলে এই রঙিন মাছেরাই হতে পারে আপনার সৌভাগ্যের চাবিকাঠি। ছবি: সংগৃহীত
Advertisement

অন্দরসজ্জায় অ্যাকোয়ারিয়ামের কদর চিরকালই বেশি। কম-বেশি অনেকেই শখ করে রঙিন মাছ পোষেন। তবে কেবল শৌখিনতা নয়, বাস্তুশাস্ত্র বলছে, সঠিক নিয়মে মাছ রাখলে আপনার জীবন বদলে যেতে পারে রাতারাতি। তেমনই ভুল দিকে রাখলে কিন্তু বিপদও কম নয়। আর্থিক সমৃদ্ধি আনতে ঠিক বাড়ির কোথায় রাখবেন মৎস্যাধার? জেনে নিন।

Boost luck with aquarium fish! Follow Vastu tips
ফাইল ছবি

বাড়ির কোথায় সমৃদ্ধির বাস?
বাস্তুবিদদের মতে, বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার সেরা জায়গা হল উত্তর বা উত্তর-পূর্ব কোণ। এই দিকটি কুবের এবং বৃহস্পতির স্থান হিসেবে পরিচিত। তাই উত্তর দিকে স্বচ্ছ জলের আধার রাখলে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়। আটকে থাকা টাকা পয়সা ফিরে পাওয়ার সম্ভাবনাও বাড়ে। বসার ঘরে অ্যাকোয়ারিয়াম রাখা সবথেকে শুভ। তবে ভুলেও শোয়ার ঘরে বা রান্নাঘরে অ্যাকোরিয়াম রাখবেন না। এতে মানসিক অশান্তি এবং নেতিবাচক প্রভাব বাড়তে পারে। এমনকী বাথরুমের ধারেকাছেও এটি রাখা অশুভ।

Advertisement

কটি মাছ রাখা শুভ?
অ্যাকোয়ারিয়াম মানেই যে একঝাঁক মাছ, তা কিন্তু নয়। সংখ্যাতত্ত্বের বিচারে ৯টি মাছ রাখা সবচেয়ে ফলদায়ক। বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ, ৮টি সোনালি মাছ বা গোল্ডফিশের সঙ্গে একটি কালো রঙের মাছ রাখুন। মনে করা হয়, কালো মাছটি পরিবারের ওপর আসা সমস্ত অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তি শুষে নেয়। এতে সংসারের শ্রীবৃদ্ধি ঘটে এবং পরিবারের সদস্যদের সম্মান বাড়ে।

Boost Prosperity with Vastu Tips
ফাইল ছবি

নিয়ম না মানলে ঘটবে বড় বিপদ
অ্যাকোয়ারিয়ামে শুধু মাছ রাখলেই হল না। সঠিক রক্ষণাবেক্ষণও জরুরি। অ্যাকোরিয়ামের জল সবসময় পরিষ্কার ও স্বচ্ছ থাকা দরকার। নোংরা জল কেবল মাছের শরীরের জন্যই ক্ষতিকর নয়, তা বাস্তুদোষও তৈরি করে। আলোর ক্ষেত্রেও সচেতন হওয়া প্রয়োজন। খুব কড়া আলো নয়, বরং নরম আলোয় সাজিয়ে রাখুন আপনার পছন্দের জলজ দুনিয়া। দুর্ভাগ্যবশত কোনও মাছ মারা গেলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে। মৃত মাছ বেশিক্ষণ রাখা সংসারে অমঙ্গল ডেকে আনে। পরিবর্তে দ্রুত নতুন মাছ এনে সংখ্যার সমতা বজায় রাখা উচিত।

সাজানো-গোছানো অ্যাকোরিয়াম কেবল চোখের শান্তি নয়। এটি কর্মজীবনে সাফল্য এবং পারিবারিক সংঘাত মেটানোর এক অব্যর্থ মাধ্যম। সঠিক নিয়মে বাস্তু মেনে যত্ন নিলে এই রঙিন মাছেরাই হতে পারে আপনার সৌভাগ্যের চাবিকাঠি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.