প্রবেশদ্বারে ভুলেও রাখবেন না এই ৫ গাছ! গৃহশান্তি হবে ছারখার, বলছে বাস্তুশাস্ত্র
অশুভ গাছ বাড়ির প্রবেশদ্বারে আর্থিক সংকট, পারিবারিক অশান্তির মতো নানা সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তুলো গাছে রোদের প্রয়োজনীয়তা নেই। তাই সুন্দর এই গাছটি বাড়িতে রাখেন কেউ কেউ। বাস্তু শাস্ত্রবিদদের মতে, গাছটির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে মহাবিপদ। তাই ভুল করেও বাড়িতে এই গাছ রাখবেন না। কারণ, তুলো আর্থিক সংকটকে ডেকে আনে। আবার তুলো গাছ রাখলে শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। বিশেষত যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে তাঁদের শ্বাসকষ্ট বাড়তে পারে। পোষ্যদের ক্ষেত্রেও এই গাছ অত্যন্ত ক্ষতিকারক।
গৃহসজ্জায় কৃত্রিম গাছের ব্যবহার করেন অনেকেই। ব্যালকনি থেকে ড্রয়িং রুম - অনেকে এই ধরনের গাছ দিয়ে সাজান। তবে ভুল করেও বাড়ির প্রবেশদ্বারে কৃত্রিম গাছ রাখবেন না। তাতে আপনার ব্যক্তিগত জীবনে ক্ষতি হতে পারে। কারণ, এই ধরনের গাছ নেতিবাচক প্রভাব ফেলে জীবনে। নতুন সুযোগ বাধা পেতে পারে। তাই ভুল করেও এই ধরনের গাছ রাখবেন না।
বাড়িতে ইংলিশ আইভি, স্ট্রিং অফ পার্লস, গোল্ডেন পোখোস, স্ট্রিং অফ হার্টস, লিপস্টিক প্ল্যান্ট, বোস্টন ফার্ন, বারো'জ টেল, হোয়া, স্পাইডার প্ল্যান্ট, ট্রেডসক্যানশিয়ার মতো গাছ বাড়িতে রাখতে পারেন। তাতে ঘরের ভোল পালটে দেবে। ঘরভর্তি প্রাণহীন আসবাবের ফাঁকে একটি ছোট গাছই সমগ্র পরিবেশ প্রাণবন্ত করে তুলতে পারে। এই দশ পাতাবাহারের তেমন যত্নআত্তির দরকার নেই।