সংসারে টানাটানি বা আচমকা বিপুল অঙ্কের দেনার মুখে পড়া—এমন সমস্যা অনেকের জীবনেই আসে। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অনেক সময় ঋণের জালে আটকা পড়ে মানুষ। আয় বাড়লেও ব্যয় কমে না। উলটে মাথার উপর ঋণের বোঝা ক্রমেই ভারী হতে থাকে। বাস্তুবিদদের মতে, অনেক সময় কঠোর পরিশ্রম সত্ত্বেও ভাগ্যের চাকা ঘোরে না শুধু মাত্র গৃহস্থের ভুল বাস্তুনকশা ও শক্তির অসমপ্রবাহের কারণে। বাস্তু অনুযায়ী, বাড়ির নির্দিষ্ট কিছু দিকের শক্তিপ্রবাহ বাধাগ্রস্ত হলে কোষ্ঠীতে শুভ গ্রহের অবস্থান থাকলেও কাঙ্ক্ষিত ফল মেলে না। বিশেষত কুবের ও লক্ষ্মীর স্থান দূষিত হলে অর্থাভাব নিত্যসঙ্গী হয়। তবে সামান্য কিছু বাস্তু পরিবর্তনের মাধ্যমে এই নৈরাশ্যজনক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অত্যন্ত কার্যকর ৫টি উপায় আলোচনা করা হল।

আরও পড়ুন:
(১) বাস্তুতে উত্তর-পূর্ব দিক বা ‘ঈশান কোণ’ হল দেবস্থান এবং সমৃদ্ধির উৎস। এই দিক সবসময় হালকা, পরিষ্কার ও খোলা রাখা উচিত। ঋণের জালে জর্জরিত থাকলে ঈশান কোণে ভূমিগত জলের ট্যাঙ্ক তৈরি করতে পারেন। বাস্তুমতে, উত্তর-পূর্বের তল সামান্য নিচু বা গভীর হলে এবং এই কোণের ঢাল সঠিক থাকলে ধন আকর্ষণ করার ক্ষমতা বাড়ে।
(২) উত্তরের অধিপতি ধনদেবতা কুবের। তাই উত্তর ও পূর্ব দিকে কখনওই কোনও ভারী আসবাব, লোহালক্কড় বা জঞ্জাল জমিয়ে রাখবেন না। এই দিক ভারী হয়ে গেলে আর্থিক লোকসান ও ব্যবসায় মন্দা দেখা দেয়। উত্তর দিক যত মুক্ত ও ঢালু থাকবে, সম্পদে তত বৃদ্ধি ঘটবে।

(৩) বাড়ির উত্তর দিকের দেওয়াল সবসময় দক্ষিণ দিকের দেওয়ালের চেয়ে নিচু হওয়া উচিত। যদি কোনও কারণে উত্তরের দেওয়াল উঁচু হয়ে যায়, তবে দক্ষিণের দেওয়ালকে বেশি উঁচু করে দিন। এটি সম্ভব না হলে দক্ষিণ-পশ্চিম কোণে পিতল বা তামার ঘটে ভারসাম্য রক্ষা করুন। এছাড়া উত্তর ও দক্ষিণ দিকের দেওয়াল সোজা রাখা বাধ্যতামূলক।
(৪) দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক হল ‘নৈঋত কোণ’। এই স্থানে ভুল ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক, নলকূপ বা কুয়ো তৈরি করলে চরম দরদ্রতা নেমে আসে। এই স্থানে জলীয় উপাদান থাকলে পরিবারের আয় শুষে নেয় এবং ঋণের বোঝা দ্বিগুণ করে দেয়।

(৫) বাস্তুশাস্ত্রে আয়নাকে শক্তি বর্ধক হিসেবে ধরা হয়। উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে হালকা ও বড় আকারের আয়না ঝুলিয়ে দিন। এটি ইতিবাচক শক্তিকে প্রতিফলিত করে দ্বিগুণ করে তোলে। ব্যবসায় উন্নতি ত্বরান্বিত হয় এবং বকেয়া টাকা দ্রুত ফেরত পেতে সাহায্য করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির
-
চিংড়ি-পাস্তা নয়, তিহারে ওটস খেয়েই কাটছে দিন! দেশে ফিরতে আমেরিকার দ্বারস্থ মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক
-
বেহালা বিমানবন্দর ফের চালু করতে উদ্যোগী রাজ্য, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর
-
গুরুতর অসুস্থ আন্না হাজারে, ভর্তি করানো হল মুম্বইয়ের হাসপাতালে
-
একজনকে পিষে দিল গাড়ি, একজনের মৃত্যু ছুরির কোপে! আমেরিকায় মৃত্যু কেরলের ২ তরুণীর