Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Propose Day 2026

নামী হোটেল নয়, আপনার সাজানো ড্রয়িংরুমেই জমুক প্রোপোজ ডে-র জাদুকরী মুহূর্ত

৮ ফেব্রুয়ারি 'প্রপোজ ডে'। মনের মানুষকে এবার মনের কথাটা জানিয়ে দিন। তবে প্রিয় মানুষকে 'ভিতরের কথা কহিতে' অন্য কোথাও নয়, নিজ বাড়িতেই ডাকুন। কিন্তু তার জন্য প্রয়োজন মায়াবী পরিবেশ। নির্জনতা। কিছুটা আত্মবিশ্বাসও। আর এজন্যই দামি-নামি রেস্তরাঁ, পার্ক বা হোটেল নয়। নিজের ড্রয়িংরুমকে এমন ভাবে সাজিয়ে তুলুন যাতে বিশেষ মুহূর্তের রেশ সারাজীবন থেকে যায়। কীভাবে সাজাবেন? জানুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৪:২৯

options
link
নামী হোটেল নয়, আপনার সাজানো ড্রয়িংরুমেই জমুক প্রোপোজ ডে-র জাদুকরী মুহূর্ত zoom
ঘরোয়া পরিবেশেই নিজের 'প্রপোজ ডে' সেরে ফেলুন

‘মন কান্দে মোরে কহিতে না পারি’। পদাবলিকার চণ্ডীদাস আগেই লিখে গিয়েছেন। প্রেমের মানুষকে মুখ ফুটে প্রেমের কথা বলা মোটেই সহজ নয়। ভালোবাসলেও ভালোবাসার জানান দেওয়া বেশ কঠিন। কিন্তু কঠিন হলেও অসাধ্য তো নয়! ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। প্রেমের মাস। ৮ ফেব্রুয়ারি ‘প্রপোজ ডে’। মনের মানুষকে মনের কথাটা জানিয়ে দিন। তবে প্রিয় মানুষকে ‘ভিতরের কথা কহিতে’ অন্য কোথাও নয়, নিজ বাড়িতেই কথা পাড়ুন। কিন্তু তার জন্য প্রয়োজন মায়াবী পরিবেশ। নির্জনতা। কিছুটা আত্মবিশ্বাসও। আর এজন্যই দামি-নামি রেস্তরাঁ, পার্ক বা হোটেল নয়। নিজের গৃহকে এমন ভাবে সাজিয়ে তুলুন যাতে বিশেষ মুহূর্তের রেশ সারাজীবন থেকে যায়। কীভাবে সাজাবেন? জানুন।

ফাইল ছবি

প্রেমের প্রতীক লাল গোলাপ। অবহেলা করলেই বিপদ। সদর দরজা থেকে ঘরের নির্দিষ্ট কোণ পর্যন্ত বিছিয়ে দিন লাল গোলাপের পাপড়ি। দু’পাশে জ্বলুক সুগন্ধি মোমবাতি। এই পথ ধরেই আপনার প্রিয় মানুষ অন্দরে প্রবেশ করুক। ব্যাকগ্রাউন্ডে বাজুক মৃদু সুরের সঙ্গীত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘরের সাজে আভিজাত্য আনতে লাল-সাদা মিশ্রণ ব্যবহার করুন। দুই রঙের বেলুন দিয়ে ঘর সাজিয়ে তুলুন। সঙ্গে রাখুন হৃদয়ের আদলে নানা ঘর সাজানোর উপকরণ। বসার জায়গাটিতে কয়েকটি নরম কুশন আর টাটকা ফুলের স্তবক রাখতে ভুলবেন না যেন! ছবির জন্য এমন অ্যামবিয়েন্স একেবারে নিখুঁত।

ফাইল ছবি

স্মৃতি মেদুরতা প্রেমের বড় শক্তি। ঘরের একটি দেওয়ালে সাজিয়ে ফেলুন ‘মেমোরি লেন’। প্রথম দেখা হওয়া থেকে শুরু করে একসঙ্গে কাটানো সেরা মুহূর্তগুলোর ছবি ঝুলিয়ে দিন দেওয়ালে। সেই সারির শেষে রাখুন একটি ফ্রেম। যেখানে লেখা থাকবে— “জীবনের পরের অধ্যায়টি কি আমরা একসঙ্গে শুরু করতে পারি?” এমন ছোঁয়া যেকোনও দামি উপহারের চেয়েও বেশি দামি।

খোলা আকাশের নিচে সময় কাটাতে চাইলে বেছে নিন ছাদ বা বারান্দা। সেখানে ব্যবহার করুন টুনি বাল্ব বা ফেয়ারি লাইটস। স্বচ্ছ কাচের জারে মোমবাতি জ্বালিয়ে সাজিয়ে নিন টেবিল। হালকা পর্দার আড়ালে খোলা আকাশের নিচে নৈশভোজের আয়োজন করতে ভুলবেন না।

ফাইল ছবি

সিলিং না সাজালে ব্যাপারটা খেলো হয়ে উঠতে পারে। তাই পুরো সিলিংজুড়ে ঢেকে দিন লাল ও গোলাপি রঙের হার্ট-শেপ বেলুনে। বেলুনের সুতোয় ঝুলিয়ে দিতে পারেন ছোট্ট প্রেমপত্র। কিংবা দুজনের প্রিয় মুহূর্তের ছবি। যখন আপনার প্রিয় মানুষটি ঘরে ঢুকবেন, মাথার ওপর ভাসমান সেই ভালোবাসার মেঘ দেখে তিনি আপ্লুত হতে বাধ্য।

আসলে প্রেম তো কেবল আয়োজনে নেই, প্রেম থাকে আন্তরিকতায়। এই ছোট ছোট সাজ আর যত্নে ঘেরা পরিবেশ বুঝিয়ে দেবে আপনি তাঁর জন্য কতটা ভাবেন। ঘরোয়া এই মায়াবী পরিবেশেই নিজের ‘প্রপোজ ডে’ সেরে ফেলুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.