Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Simple Laundry Tricks

বর্ষায় কিছুতেই যাচ্ছে না কাপড়ের দুর্গন্ধ? কাচার সময় এই ৩ উপাদান ব্যবহার করলেই কেল্লাফতে

জামাকাপড়ের আলমারিতে নিমপাতা দিয়ে রাখতে পারেন। এতে জামাকাপড়ের দীর্ঘদিনের স্যাঁতস্যাঁতে গন্ধ ও বর্ষাকালের ব্যাকটেরিয়ার বাড়াবাড়ি, দুইই রোধ করা সম্ভব হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৫:৩২

options
link
বর্ষায় কিছুতেই যাচ্ছে না কাপড়ের দুর্গন্ধ? কাচার সময় এই ৩ উপাদান ব্যবহার করলেই কেল্লাফতে zoom
বর্ষায় কাপড়ের দুর্গন্ধ দূর করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
Advertisement

বর্ষায় যতই কাপড় পরিষ্কার করা যাক না কেন, অস্বস্তিকর গন্ধ রয়েই যায়। স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য, বা সময়মতো না শুকানোর জন্য এমন গন্ধ হয়। গন্ধ দূর করতে, তার উপর সেন্ট বা আতর লাগালে আরও উৎকট গন্ধ তৈরি হতে পারে। তাছাড়া জামাকাপড়ের ক্ষেত্রে এমনটা করলেও বিছানার চাদরের ক্ষেত্রে এ উপায় থাকে না।

কী করা যায় তবে? কাপড় ধোয়ার সময়েই ওয়াশিং মেশিনে ঢেলে দেওয়া যায় এমন কিছু উপাদান (Simple Laundry Tricks), যার ফলে পোশাকে-চাদরে সুগন্ধ তৈরি হবে। কাপড় শুকানোর পরেও অক্ষুণ্ণ থাকবে সেই মনোরম গন্ধ ও তরতাজা ভাব।

Advertisement
3 Simple Laundry Tricks That Keeps Clothes Smelling Fresh for Days
মেশিনের ‘রিন্স’ সেকশনে হোয়াইট ভিনিগার ঢেলে দিন।
  • বেকিং সোডা
    এর নিজস্ব কোনও গন্ধ না থাকলেও কাপড়ের ঘাম, স্যাঁতস্য়াঁতে ভাব ও অন্যান্য দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এমনকী ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াজনিত কারণে যদি কাপড়ের বদ গন্ধ হয়ে থাকে, তবে তা-ও দমন করতে সাহায্য করে। তবে কাপড় কাচার ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে তবেই ব্যবহার করা যায় বেকিং সোডা।
  • হোয়াইট ভিনিগার
    দুর্গন্ধ দূর করতে ও ফাঙ্গাস-ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত রুখতে হোয়াইট ভিনিগারের জুড়ি মেলা ভার। কাপড়ের খড়খড়ে ভাব দূর করে, আরও কোমল করে তোলে হোয়াইট ভিনিগার। ব্যবহারের জন্য, ওয়াশিং মেশিনে কাপড় কাচার সময় মেশিনের ‘রিন্স’ সেকশনে আধা কাপ হোয়াইট ভিনিগার ঢেলে দিতে হবে। তবে বেকিং সোডা ও ভিনেগার একসঙ্গে একই সময়ে দেবেন না—বেকিং সোডা ধোয়ার সময়, ভিনেগার রিন্স সাইকেলে ব্যবহার করুন।
  • এসেনশিয়াল অয়েল
    ল্যাভেন্ডার, লেমন, জুঁই বা চন্দনজাত এসেনশিয়াল অয়েল কাজে লাগানো যায়। তবে তা সরসারি ওয়াশিং মেশিনে না দেওয়াই ভালো, কারণ এতে কাপড়ে দাগ পড়তে পারে। ভিজে কাপড় নিংড়ে, মেলার আগে যখন বালতি বা চওড়া বাসকেটে রাখা হয়, তখন অন্য একটি ছোট রুমাল জাতীয় কাপড়ে ২–৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল ঢেলে, তা ভিজে কাপড়ের ফাঁকে গুঁজে রাখতে হবে। রুমালের বদলে তুলোর বলও ব্যবহার করা যায়। এতে গন্ধ-ব্যাকটেরিয়া— দুইই দূর হয়।

3 Simple Laundry Tricks That Keeps Clothes Smelling Fresh for Days

কী করলে কাপড়ে দীর্ঘক্ষণ ভালো গন্ধ থাকবে?

    • কাপড় পুরোপুরি শুকিয়ে তবেই ভাঁজ করুন।
    • সরাসরি রোদে শুকানোই সবচেয়ে ভালো।
    • অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন না।
    • ভেজা কাপড় মেশিনে ফেলে রাখবেন না।
    • জামাকাপড়ের আলমারিতে নিমপাতা দিয়ে রাখতে পারেন।
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.