আমাদের দেশে গরম আর এখন ঋতুর অস্বস্তি নয়, ধীরে ধীরে তা বড় স্বাস্থ্য ও আর্থিক সংকটে পরিণত হচ্ছে। বছরের পর বছর যেভাবে তাপমাত্রার পারদ চড়ছে, দীর্ঘ হচ্ছে হিটওয়েভের সময়কাল, এই চরম আবহাওয়ার প্রভাব পড়ছে মানুষের শরীর, কাজের ক্ষমতা এবং সংসার খরচে। বিশেষ করে রোদে কাজ করা শ্রমিক, ডেলিভারি কর্মী, কৃষক, প্রবীণ নাগরিক এবং কোনও ক্রনিক ডিজিজে ভোগা মানুষের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। এই বাস্তবতার মধ্যেই সামনে আসছে নতুন এক ধারণা, হিট ইনস্যুরেন্স বা তাপবিমা।

আরও পড়ুন:
কী এই হিট ইনস্যুরেন্স?
হিট ইনস্যুরেন্স হল এমন এক ধরনের বিশেষ বিমা, যা তীব্র গরম বা হিটওয়েভের কারণে হওয়া স্বাস্থ্য ও আর্থিক ক্ষতির সময়ে আর্থিক সহায়তা দেয়। সাধারণ স্বাস্থ্যবিমার মতো এখানে সবসময় দীর্ঘ ক্লেম প্রক্রিয়ার প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা কয়েক দিন ধরে ছাড়ালেই স্বয়ংক্রিয়ভাবে বিমার অর্থ পাওয়া যেতে পারে। একে বলা হয় ‘প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ মডেল। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের বিমার গুরুত্ব আরও বাড়বে।
আরও পড়ুন:
কেন প্রয়োজন বাড়ছে?
ভারতের একাধিক রাজ্যে গত কয়েক বছরে রেকর্ড তাপমাত্রা দেখা গিয়েছে। হিটওয়েভ এখন আর কেবল অস্বস্তির কারণ নয়, তা সরাসরি স্বাস্থ্য ও জীবিকার উপর প্রভাব ফেলছে। অতিরিক্ত গরমের কারণে দেখা দিতে পারে-
- হিট স্ট্রোক
- মারাত্মক ডিহাইড্রেশন
- কিডনির সমস্যা
- অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
- হাসপাতালে ভর্তির পরিস্থিতি
- কাজে যেতে না পারায় আয় কমে যাওয়া
- বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়া
দিন আনা দিন খাওয়া মানুষের ক্ষেত্রে কয়েক দিনের চরম গরমও বড় আর্থিক ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
কত খরচ হতে পারে?
ভারতে এখনও হিট ইনস্যুরেন্স প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এর নির্দিষ্ট প্রিমিয়াম স্থির হয়নি। বিমার খরচ নির্ভর করবে-
- কত টাকার কভারেজ নেওয়া হচ্ছে
- কোন এলাকায় থাকেন
- কী ধরনের পেশায় যুক্ত
- কত দিনের জন্য বিমা
- স্বাস্থ্যবিমার সঙ্গে যুক্ত করা হচ্ছে কি না
বিশেষজ্ঞদের মতে, সাধারণ ক্লাইমেট-রিস্ক অ্যাড-অন কয়েকশো টাকা বার্ষিক প্রিমিয়াম থেকেই শুরু হতে পারে। তবে উচ্চ ঝুঁকির পেশার ক্ষেত্রে খরচ বেশি হতে পারে।

কী কী সুবিধা মিলতে পারে?
বিভিন্ন সংস্থার পলিসি অনুযায়ী সুবিধা আলাদা হতে পারে। সাধারণভাবে হিট ইনস্যুরেন্সে থাকতে পারে-
- হিট স্ট্রোকের চিকিৎসা খরচ
- হাসপাতালে ভর্তি সংক্রান্ত ব্যয়
- কাজ করতে না পারলে আয়ের ক্ষতিপূরণ
- অতিরিক্ত গরমে ব্যবসার ক্ষতি
- কুলিং যন্ত্রপাতির ক্ষতি
- সাময়িকভাবে অন্যত্র থাকার খরচ
কিছু ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার তাপমাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছালেই স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে।
কারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন?
বিশেষজ্ঞদের মতে, এই বিমা সবচেয়ে বেশি কাজে আসতে পারে-
- ডেলিভারি কর্মী
- নির্মাণ শ্রমিক
- কৃষক
- কারখানার কর্মী
- প্রবীণ নাগরিক
- হৃদরোগ, কিডনি বা স্নায়ুর সমস্যায় ভোগা মানুষদের জন্য
যেসব এলাকায় প্রতি বছর হিটওয়েভের সতর্কতা জারি হয়, সেখানকার বাসিন্দারাও এই ধরনের বিমা বিবেচনা করতে পারেন।

বিমা নেওয়ার আগে কী দেখবেন?
হিট ইনস্যুরেন্স কেনার আগে কয়েকটি বিষয় ভালোভাবে যাচাই করা জরুরি-
- তাপমাত্রা কতয় পৌঁছলে পলিসি কার্যকর হবে
- ক্লেমের নিয়ম কী
- কী কী বাদ রাখা হয়েছে
- হাসপাতালে ভর্তি কভার রয়েছে কি না
- আয় ক্ষতির সুবিধা আছে কি না
- চালু স্বাস্থ্যবিমার সঙ্গে মিল রয়েছে কি না
- পলিসির মেয়াদ কতদিন
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হিট ইনস্যুরেন্স গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা হয়ে উঠতে পারে। তবে এখনও সবচেয়ে বড় সুরক্ষা হল সচেতনতা। পর্যাপ্ত জল পান করা, দুপুরের রোদ এড়িয়ে চলা, শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ভালো স্বাস্থ্যবিমা রাখা এখনও গরমের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক