সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে টিনসেল টাউনে করণ জোহরকে নিয়ে বিরাট চর্চা। তাঁর নাটকীয় ভাবে রোগা হওয়ার রহস্য খুঁজছে সবাই। আর সেই চর্চাতেই উঠে এসেছে একটা নাম। ওজেমপিক। এটি আসলে ডায়াবেটিসের ওষুধ। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়ায় হু হু করে কমিয়ে দেয় ওজন। বলা হচ্ছে কেবল ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালকই নয়, বহু মানুষই ইদানীং ওজন কমাতে এই ধরনের ড্রাগ গ্রহণ করছেন। কিন্তু এর ফলে হতে পারে ভয়ানক। তেমনই বলছেন বিশেষজ্ঞরা।
‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ নামের এক শোয়ে মাহিপ কাপুর দাবি করেন, এভাবে ওজেমপিক খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ওই ওষুধে ঘাটতি পড়ে যাবে। যদিও করণ জোহর দাবি করেছেন, তিনি ওই ড্রাগ গ্রহণ করে রোগা হননি। বরং তাঁর স্বাস্থ্যের উন্নতির পিছনে রয়েছে নিয়ম নেমে চলা এবং ঠিকমতো খাওয়াদাওয়া করা।
তবে করণ জোহর ওই ওষুধ খেয়ে রোগা হোন বা না হোন, বহু মানুষই যে ওজেমপিকের মতো ওষুধ খান তা সত্যি। এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া হয় সাংঘাতিক। এমনকী, নিয়মিত এটা খেলে হতে পারে থাইরয়েড টিউমার। হতে পারে থাইরয়েড ক্যানসারও। এছাড়াও কিডনির ক্ষতি করে দেয় এই ধরনের ওষুধ। সেই সঙ্গে পেটে অসহ্য ব্যথা, ডায়রিয়া, আচমকাই ব্লাড সুগার কমে যাওয়ার মতো বিপত্তিও ঘটতে পারে যখন তখন। এমনকী, গলব্লাডার ইস্যু, অ্যালার্জিও হতে পারে।
চিকিৎসকরা বলছেন, এই ধরনের ওষুধ খেয়ে সমস্যায় পড়লে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। সেই সঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণে জল। আসলে অধিকাংশ মানুষই বোঝেন না স্থূলত্ব একটা মেডিক্যাল কন্ডিশন। আর তাই এর চিকিৎসা করানোরও প্রয়োজন বোধ করেন না। বরং ওষুধ খেয়ে শর্টকাট পদ্ধতিতে রোগা হতে যান। এতেই ঘটে বিপত্তি। এই ধরনের ফাঁদে পা না দেওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য