দুপুরে হালকা কম্পন টের পেয়েছেন। সময় কেটে গিয়েছে, চারপাশ স্বাভাবিক। তবু হঠাৎ মনে হচ্ছে মাটি দুলছে, শরীর ভাসছে। অনেকেই ভূমিকম্পের পর এমন অস্বস্তির কথা জানান। কারও মাথা ঝিমঝিম করে, কারও বমি বমি ভাব, আবার কেউ স্থির হয়ে দাঁড়াতে পারেন না। চিকিৎসকদের ভাষায় এই অবস্থাকে বলা হয় পোস্ট আর্থকোয়েক ডিজিনেস সিনড্রোম (PEDS)। কম্পনের সময় আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ভেস্টিবুলার সিস্টেমের উপর চাপ পড়ে। এই সিস্টেম মূলত কানের ভেতরের অংশের সঙ্গে যুক্ত। হঠাৎ তীব্র নড়াচড়ার পর মস্তিষ্ক কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে ভূমিকম্প থেমে যাওয়ার পরও মনে হতে পারে যেন দুলুনি চলছে।

আরও পড়ুন:
এতে কী ভয়ের কিছু রয়েছে?
বেশিরভাগ ক্ষেত্রেই নয়। সাধারণত কয়েক মিনিট থেকে কিছুক্ষণের মধ্যেই উপসর্গ কমে আসে। শরীর ফিরে পায় নিজের ছন্দে। তবে যাঁদের ভার্টিগো, মাইগ্রেন বা কানের স্নায়ুর সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে অস্বস্তি একটু বেশি হতে পারে।
এমন হলে কী করবেন?
- সঙ্গে সঙ্গে বসে বা শুয়ে পড়ুন
- চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন
- হঠাৎ উঠে দাঁড়াবেন না
- জলপান করুন
- উপসর্গ দীর্ঘক্ষণ থাকলে বা খুব তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নিন

ভূমিকম্পের ধাক্কা শুধু ঘরবাড়ি নয়, শরীরের ভারসাম্যকেও সাময়িকভাবে নাড়িয়ে দিতে পারে। তবে আতঙ্কিত হবার কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এটি ক্ষণস্থায়ী এবং সামান্য বিশ্রামেই সেরে যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের