পায়ের পেশির তীব্র ব্যথায় ঘুম মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া— প্রায় সকলেই কখনও না কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। একই সঙ্গে পেশি খিঁচুনি ও সারা পা জুড়ে ঝিনঝিনে এক অনুভূতি ছড়িয়ে পড়ে এমন ক্ষেত্রে। তবে দীর্ঘক্ষণ নয়, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এই ক্র্যাম্প (Nighttime Leg Cramps)। কেন জানেন?
দিনের বেলায় হাঁটা-চলার কারণে পেশি ক্রমাগত প্রসারিত ও সংকুচিত হয়। কিন্তু ঘুমের সময় দীর্ঘক্ষণ নড়াচড়া না করার ফলে পায়ের পেশি একটি নির্দিষ্ট অবস্থায় থেমে থাকে। এর নেপথ্যে থাকতে পারে রক্ত সঞ্চালনের সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিসজনিত স্নায়ুর সমস্যা বা শরীরে খনিজের ভারসাম্যহীনতাও।
আরও পড়ুন:
তবে শরীরে ম্যাগনেশিয়ামের অভাব থেকেও এমন খিঁচুনি দেখা দেয়। কীভাবে বুঝবেন ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে শরীরে?
• প্রায় প্রতি রাতেই পায়ের ব্যথায় ঘুম ভেঙে যাওয়া।
• পা, চোখ অথবা দেহের অন্য কোনও অংশের পেশি দ্রুত কাঁপতে থাকা, যাকে ‘টুইচিং’ বলা হয়।
• পা, হাত অথবা মুখের কোনও অংশ আচমকা ফোলা, অসাড়তা অনুভব করা।
• দুর্বলতা, সারাক্ষণ ঘুম পেতে থাকা।
• আচমকা বুক ধড়ফড়, হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক বলে মনে হওয়া।
• খিদে একেবারেই কমে যাওয়া, বমি-বমি ভাব লাগা।

আচমকা এমন পরিস্থিতি তৈরি হলে কী করবেন?
• পা সোজা করে পায়ের পাতার আঙুল নিজের দিকে টেনে ধরুন। এতে পায়ের পিছনের পেশি প্রসারিত হয়।
• সম্ভব হলে বিছানা থেকে উঠে ধীরে ধীরে কয়েক পা হাঁটুন।
• যে পেশিতে খিঁচুনি ধরেছে, আলতো করে হাত দিয়ে ম্যাসাজ করলে আরাম মিলতে পারে।
• গরম জলে স্নান করুন। সেই মুহূর্তে স্নান সম্ভব না হলে হিটিং প্যাড চেপে ধরুন পায়ের পেশিতে।
যদি প্রায়শই এমন হয়, তাহলে তা প্রতিরোধ করুন সময় থাকতেই।
ঘুমানোর আগে এক-দুই মিনিট পায়ের কাফ ও হ্যামস্ট্রিং মাসল হালকা করে স্ট্রেচ করার অভ্যাস করতে পারেন। নিয়মিত হালকা হাঁটাচলাও উপকারী হতে পারে। পর্যাপ্ত জল পান করা এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলাও সাহায্য করতে পারে। ঘুমের সময় এমনভাবে পা রাখার চেষ্টা করুন, যাতে পায়ের আঙুল দীর্ঘক্ষণ নিচের দিকে না থাকে।
তবে পায়ের পেশিতে খিঁচুনি ধরা মানেই যে ম্যাগনেশিয়ামের ঘাটতি, তা বলা চলে না। ঘন ঘন এমনটা হতে থাকলে অতিঅবশ্যই জানান চিকিৎসককে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে পাকবধ ভারতের, পাঁচতারা পারফরম্যান্সে পাকিস্তানের বিদায়ঘন্টা বাজালেন হরমনপ্রীতরা
-
স্পিন-জুজু কাটিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, কোন মন্ত্রে সফল? মুখ খুললেন রাহুল
-
কলকাতায় আগ্নিকাণ্ডে মৃত ৮ বাংলাদেশি, দেশে দ্রুত দেহ ফেরানোর প্রতিশ্রুতি তারেকের মন্ত্রীর
-
এবার থেকে ৩ মাস পরই বদলাবে EMI, ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক
-
বড় সাফল্যের পরেই তীব্র মনকেমন, একাকিত্ব… নেপথ্যে কোন কারণ, জানাচ্ছেন মনোবিদরা