মালাইকা অরোরার হাঁটার ভঙ্গি নিয়ে অনেক সময় মজা করা হয়। কিন্তু তাঁর ‘ডাক ওয়াক’-এর পেছনে আছে বাস্তব কারণ। নিজের শরীরকে ঠিক রাখার চেষ্টা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অনেকে আমার হাঁটা দেখে অবাক হন। কিন্তু সত্যি বলতে, এটা আমি ইচ্ছে করেই করি। হাই হিল বেশি পরার জন্য আমার লোয়ার ব্যাকে সমস্যা হয়। তাই ডাক্তার বলেছেন, প্রতিদিন সকালে আর রাতে ১০ থেকে ১৫ পা করে, পা একটু ভেতরের দিকে রেখে হাঁটতে। আমি সেটা নিয়ম করে করি। এতে শরীরের ভারসাম্য ঠিক থাকে।’

আরও পড়ুন:
ডাক ওয়াক- দেখতে অদ্ভুত, কিন্তু কাজের
অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতে, ডাক ওয়াক আসলে খুবই সচেতনভাবে করা এক ধরনের হাঁটা। এখানে পা সামান্য ভেতরের দিকে ঘোরানো থাকে এবং ধীরে, নিয়ন্ত্রিতভাবে হাঁটা হয়। উদ্দেশ্য একটাই, শরীরের ভঙ্গি ঠিক করা।
আরও পড়ুন:
কেন এই হাঁটা উপকারী?
আজকের জীবনযাত্রায় দীর্ঘক্ষণ বসে থাকা বা নিয়মিত হাই হিল পরার অভ্যেসে শরীরের স্বাভাবিক ভঙ্গি নষ্ট হয়। যেমন-
- কাঁধ সামনের দিকে ঝুঁকে যায়
- কোমরের নিচে অস্বাভাবিক বক্রতা
- শরীরের ওজন সঠিকভাবে ভাগ না হওয়া। ফলে কোমরে বেশি চাপ পড়া
এখানেই ডাক ওয়াকের ভূমিকা-
- কোমর, উরুর মাংসপেশি সক্রিয় হয়
- শরীরের ভারসাম্য ফিরে আসে বা ভালো হয়
- ধীরে ধীরে ভঙ্গি ঠিক হতে শুরু করে
হাই হিল আর কোমরের ব্যথার সম্পর্ক
হাই হিল পরলে শরীরের ভারসাম্য বা ওজন সামনে চলে আসে। ফলে কোমর ও হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ে। সময়ের সঙ্গে তা ব্যথা বা দীর্ঘমেয়াদি সমস্যায় রূপ নিতে পারে। ডাক ওয়াক সেই চাপ কিছুটা কমাতে সাহায্য করে, কারণ এটি শরীরকে আবার সঠিক অবস্থানে ফিরিয়ে আনতে চেষ্টা করে।

তবে সবার জন্য নয়
এই ব্যায়াম যতই সহজ মনে হোক, সবার জন্য নিরাপদ নয়। যাঁদের-
- হাঁটুতে ব্যথা
- লিগামেন্টে চোট রয়েছে
- হিপে সমস্যা আছে
- শরীরের ভারসাম্য রাখতে অসুবিধা হয়
তাঁদের অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি করা উচিত নয়। ভুল ভঙ্গিতে করলে উলটে চাপ বাড়তে পারে।
কীভাবে অভ্যেসে আনবেন?
- দিনে ১ বা ২ বার
- প্রতিবার ১০ থেকে ১৫ পা
- ধীরে, মনোযোগ দিয়ে হাঁটুন
- তাড়াহুড়ো নয়, গতির চেয়ে ভঙ্গি বেশি গুরুত্বপূর্ণ
ডাক ওয়াক কোনও ম্যাজিক সমাধান নয়। এর সঙ্গে প্রয়োজন হাই হিল কম পরা, নিয়মিত স্ট্রেচিং, পেশি শক্ত করার ব্যায়াম। ছোট একটা অভ্যেস, কিন্তু ঠিকভাবে করলে শরীরের ভারসাম্য ফেরাতে আর কোমরের ব্যথা উপশমে সত্যিই সাহায্য করতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিএসকের মালিকানা চান ধোনি, রাজি নয় ম্যানেজমেন্ট! মেজাজ হারিয়ে দল ছাড়ছেন ‘ক্যাপ্টেন কুল’?
-
আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ, চুঁচুড়ায় গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়ক
-
‘আমার যৌবন, বেডরুমে উঁকি দেবেন না’ বলে শাসান কঙ্গনা, রামদেব বললেন, ‘গোটা দেশ জানে…’
-
বছর তিনেক সহবাস দুই মহিলা কনস্টেবলের! বিয়ের জন্য ছুটিও চেয়েছিলেন, আচমকা কেন বাতিল সিদ্ধান্ত?
-
মা হওয়াতেই আপত্তি! মুর্শিদাবাদে ১১ দিনের শিশুকন্যাকে বালতিতে ডুবিয়ে ‘খুন’, গ্রেপ্তার মা