কলকাতায় আয়োজিত এক জাতীয় সম্মেলন ডায়াবেটিস চিকিৎসায় নতুন আশার আলো দেখাল। হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির ১১তম জাতীয় সম্মেলনে প্রধান লক্ষ্য ছিল রোগীকে সুস্থ রাখা। ১২ ও ১৩ সেপ্টেম্বর সল্টলেকের হায়াত রিজেন্সি হোটেলে এই আয়োজন করা হয়। ‘স্টেয়িং ওয়েল ইন ডায়াবেটিস’ শীর্ষক এই আলোচনার সাক্ষী থাকে শহর কলকাতা। সারা দেশের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা সেখানে যোগ দেন।
চিকিৎসকদের বক্তব্য, রক্তে শর্করা কমানোই এখন শেষ কথা নয়। ডায়াবেটিস নিয়ে মানসম্মত জীবন কাটানোই আসল উদ্দেশ্য। সেই কারণে আধুনিক চিকিৎসাপদ্ধতি ও ইনসুলিনের সঠিক প্রয়োগ নিয়ে বিস্তর কথা হয়। সঙ্গে নজর দেওয়া হয় সুষম খাবার ও নিয়মিত ব্যায়ামের উপর। সঠিক জীবনযাত্রা মেনে চললে এই রোগকে অনায়াসে কাবু রাখা সম্ভব। জটিলতা এড়িয়ে রোগী দীর্ঘ দিন ভালো থাকতে পারেন।
আরও পড়ুন:
২০১৮ সালে হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটি পথ চলা শুরু করে। চিকিৎসকদের অভিজ্ঞতা আদানপ্রদানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করাই তাদের মূল কাজ। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি নিয়মিত জাতীয় বৈজ্ঞানিক সভার আয়োজন করে আসছে।
সংগঠনের সোশ্যাল অ্যাফেয়ার্স সম্পাদক জয়তী ভট্টাচার্য জানান, চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞরা নিজেদের মতামত তুলে ধরেছেন। এই মেলবন্ধন চিকিৎসকদের কাজের পরিধি আরও বাড়াবে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নেপালের দুর্যোগপীড়ীত মানুষের জন্য হাত বাড়ানো হয়। সেখানে ত্রাণ পাঠানোর উদ্দেশ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন ড. গুরুপ্রসাদ ভট্টাচার্য, ড. সঞ্জয় কে শা, ড. বি পি পান্ডে এবং ড. মৃদুল বেরা। তাঁদের যৌথ বার্তা, ডায়াবেটিস জয় করা কঠিন কিছু নয়। সঠিক সময়ে পরামর্শ ও সতর্কতাই এই লড়াইয়ের মূল হাতিয়ার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!