একজন অভিজ্ঞ পেন স্পেশালিস্টই আপনাকে পার্শ্বপ্রতিক্রিয়াহীন, সার্জারিবিহীন সহজ যন্ত্রণামুক্ত জীবন উপহার দিতে পারেন। পরামর্শ দিচ্ছেন পেন স্পেশালিস্ট ডা. সৈকত ঘোষ।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের যন্ত্রণা এখন মানুষের নিত্যসঙ্গী, সুগার হাইপ্রেসার প্রভৃতি নানারোগের জ্বালায় অনেকেই বিড়ম্বিত আর এই বিড়ম্বনা আরও বাড়িয়ে দেয় যখন বিভিন্ন অস্থিসন্ধি হয় বাতের ব্যথায় কাবু। আর এই যন্ত্রণা থেকে উপশম খুঁজতে গিয়ে বহু মানুষই কড়ামাত্রার যন্ত্রণানিবারক, বিভিন্ন প্রকার স্টেরয়েড ও অজস্র পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত বিভিন্ন গাছগাছড়ার রস সেবন করতে বাধ্য হন যা তাঁদের জীবনকে দুর্বিষহ করে তোলে। আর এই যন্ত্রণা চরম পর্যায়ে পৌঁছায় যখন বিবিধযন্ত্রকে (প্রস্থেসিস) তাঁদের কাছে অন্তিম সমাধান হিসাবে তুলে ধরা হয়। এ সকল যন্ত্রের (প্রস্থেসিস) স্থাপনা অধিকাংশক্ষেত্রেই তাঁদের যন্ত্রণা বাড়ানো ও শারীরিকভাবে পঙ্গু করে তোলা ছাড়া কোন উপশম প্রদান করে না। এই নানাবিধ বিড়ম্বনা থেকে উপশম দিতে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান এনেছে বিভিন্ন যন্ত্রণা নিবারক পদ্ধতির সম্ভার। সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন এবং তা মধ্যবিত্ত থেকে স্বল্পবিত্ত সকল প্রকার মানুষের সাধ্যের মধ্যে।
আরও পড়ুন:

এই যুগান্তকারী চিকিৎসা পদ্ধতিসমূহ সঠিক মাত্রায় সঠিক সময়ে প্রয়োগের মাধ্যমে প্রতিটি মানুষ লাভ করতে পারেন এক সুস্থ যন্ত্রণামুক্ত প্রাণোচ্ছল কর্মচঞ্চল… নতুনজীবন।
এই চিকিৎসা পদ্ধতিতে কখনও ব্যবহৃত হয় অক্সিজেন গ্যাস থেকে প্রস্তুত ওজন গ্যাস, ও নিত্যপ্রয়োজনীয় শর্করা ডেক্সট্রোজ, কখনও হায়ালুরনিক অ্যাসিড সংশ্লিষ্ট ওষুধ যা আক্রান্ত ব্যাক্তিকে দেয় দীর্ঘস্থায়ী সমাধান।
সর্বোপরি রোগাক্রান্ত ব্যক্তির শরীরের রক্ত বা তাঁর শরীরের মেদ হয়ে উঠতে পারে রিজেনারেটিভ চিকিৎসার প্রধান উপাদান যা দিতে পারে যন্ত্রণাক্লিষ্ট অস্থিসন্ধিকে সম্পূর্ণ যন্ত্রণামুক্ত এক নতুন জীবন। রোগীর রক্ত থেকে বা তাঁর মেদ থেকে তৈরি হওয়া ওষুধ তাঁর অস্থিসন্ধিকে ফিরিয়ে দেয় হারানো যৌবন।

তাই যে কোন অস্থি সন্ধির যন্ত্রণায় সকল ক্ষতিকর ওষুধ এবং যন্ত্র (প্রস্থেসিস)-কে পরিস্কার বলুন, ‘না’। আর চলে আসুন কোন অভিজ্ঞ পেনস্পেশালিস্ট এর কাছে যিনি দিতে পারেন আপনাকে এক কাটাছেঁড়াবিহীন পার্শ্বপ্রতিক্রিয়াহীন, সহজ সাধ্য, দীর্ঘযন্ত্রণামুক্ত জীবন যাপনের উপায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!