ওষুধের দোকানের তাক বা অনলাইন হেলথ সাইট, চোখে পড়বেই ‘ইমিউনিটি বুস্টার’ লেখা নানা পাউডার, ক্যাপসুল, টনিক। দাবি একটাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, অসুখ থাকবে দূরে, শরীর থাকবে সুস্থ। বিশেষ করে কোভিডের পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে। কিন্তু বিশেষজ্ঞরা এখানেই দিচ্ছেন সতর্কবার্তা। তাঁদের মতে, এই ধরনের ‘ইমিউনিটি বুস্টার’ আসলে কোনও কাজ করে না, কারণ ইমিউনিটি বাড়ানোর কোনও শর্টকাট উপায় নেই।

আরও পড়ুন:
‘ম্যাজিক পিল’ বলে কিছু নেই
চিকিৎসকদের কথায়, মানুষ অনেক সময় এমন কিছুতে বিশ্বাস করেন, বাস্তবে যার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনেকেই বছরের পর বছর অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত, ফাস্ট-জাঙ্ক ফুডে আসক্ত, ঠিকমতো ঘুমান না, ভাবেন, কিছু সাপ্লিমেন্ট খেলেই সব ঠিক থাকবে, এই ভাবনা একেবারেই অবাস্তব। তাঁদের কথায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কোনও ‘ম্যাজিক পিল’ নেই। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনও একক ওষুধে হঠাৎ বাড়ে না। এটি একটি জটিল প্রক্রিয়া, যা নির্ভর করে দীর্ঘমেয়াদি অভ্যেসের উপর।
আরও পড়ুন:
চিকিৎসা আর মার্কেটিং- দুটো আলাদা জিনিস
চিকিৎসাবিজ্ঞানে এমন কিছু নির্দিষ্ট ইমিউনোথেরাপি আছে, যা নির্দিষ্ট রোগ ও পরিস্থিতিতে কার্যকর। কিন্তু সেগুলো চিকিৎসকের তত্ত্বাবধানে, নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়। অন্যদিকে, বাজারে যে ‘ইমিউনিটি বুস্টার’ বিক্রি হচ্ছে, তা কোনওভাবেই বৈজ্ঞানিক চিকিৎসার বিকল্প নয়। বরং কোভিডের পর এই ধারণাকে কাজে লাগিয়ে একটি বিশাল ব্যবসা গড়ে উঠেছে।

ভরসা, নাকি ভ্রান্তি?
অনেকেই এইসব সাপ্লিমেন্ট খেয়ে মনে করেন, তাঁরা নিজেদের সুরক্ষিত রাখছেন। এই মানসিক স্বস্তিটাই আসল সমস্যা তৈরি করে। এটি একটি মিথ্যে নিরাপত্তাবোধ। যার ফলে মানুষ বাস্তবিক স্বাস্থ্যকর অভ্যেসের গুরুত্ব কমিয়ে দেয়। মনে হয়, সাপ্লিমেন্টই সব সামলে নেবে।
আসল সুরক্ষা কোথায়?
শরীর ভালো রাখার কোনও শর্টকাট নেই। নিয়মিত সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন- এই চারটিই দেয় প্রকৃত সুরক্ষা। তবুও অসুস্থতা পুরোপুরি এড়ানো সম্ভব নয়, সেটাও বাস্তব।
সত্যি বলতে ইমিউনিটি বাড়ানোর কোনও শর্টকাট উপায় নেই, অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজ্ঞানভিত্তিক চিকিৎসা আর স্বাস্থ্যকর জীবনযাপন- এই দুয়ের সমন্বয়ই আপনাকে রাখবে সুস্থ। স্বাস্থ্য রক্ষায় ভরসা রাখুন অভ্যেসে, বিজ্ঞাপনে নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর