Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Hydrotherapy

ব্যথা কমাতে জলের জাদু, কী এই হাইড্রোথেরাপি, কেন নিচ্ছেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং?

হাইড্রোথেরাপি কোনও একক 'ম্যাজিক কিউর' নয়। কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোমের মতো জটিল রোগে এটি মূলত সহায়ক থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। ওষুধ, ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসার সঙ্গে মিলিয়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৮:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৮:৪৬

options
link
ব্যথা কমাতে জলের জাদু, কী এই হাইড্রোথেরাপি, কেন নিচ্ছেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং? zoom
ব্য়থা উপশমে কতটা কার্যকরী হাইড্রোথেরাপি? ছবি: সংগৃহীত

কখনও কখনও ছোট আঘাতও জীবনের গতিপথ বদলে দিতে পারে। বলিউডের পরিচিত মুখ অর্চনা পূরণ সিংয়ের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। শুটিং সেটে কবজিতে চোট পাওয়ার পর ধরা পড়ে এক বিরল ও জটিল স্নায়বিক সমস্যা। কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোম (CRPS)।

এই অসুখে ব্যথা শুধু তীব্রই নয়, অস্বাভাবিক ও দীর্ঘস্থায়ী হয়। সাধারণ আঘাতের পর শরীরের যতটা ব্যথা ‘মনে রাখার’ কথা, তার বহু গুণ বেশি প্রতিক্রিয়া দেখায় স্নায়ুতন্ত্র। ফলে হাত বা পায়ে ক্রমাগত জ্বালা, ফোলা, কোনও কিছুর স্পর্শে অতিরিক্ত সংবেদনশীলতা- সব মিলিয়ে জীবন প্রায় থমকে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
hydrotherapy benefits crps archana puran singh treatment
জলের স্পর্শে স্বস্তি! ছবি: সংগৃহীত

থেমেননি অর্চনা
তবে এখানেই আলাদা অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)। রোগকে মেনে নিয়েও থেমে থাকেননি তিনি। কাজ, শুটিং, এমনকি নতুন ইউটিউব চ্যানেল- সবই চালিয়ে যাচ্ছেন সমানতালে। আর এই লড়াইয়ে তাঁর অন্যতম ভরসা হয়ে উঠেছে হাইড্রোথেরাপি।

হাইড্রোথেরাপি: সহজ অথচ কার্যকর
হাইড্রোথেরাপি (Hydrotherapy) কথাটা শুনতে জটিল লাগলেও পদ্ধতিটা বেশ সরল, জলের তাপমাত্রা ও চাপ ব্যবহার করে শরীরকে আরাম দেওয়া। পর্যায়ক্রমে গরম ও ঠান্ডা জলের ব্যবহার স্নায়ু ও পেশিকে শিথিল করে, যা ব্যথার অনুভূতি কমাতে সাহায্য করে।

অর্চনার রুটিনও ঠিক এমনই- একটি পাত্রে গরম-ঠান্ডা জল মিশিয়ে তার মধ্যে ইপসম সল্ট, তারপর সেই জলে হাত ডুবিয়ে রাখা। পাশাপাশি ফিজিওথেরাপিস্টের নিয়ন্ত্রিত ম্যাসাজ। সহজ এই পদ্ধতিই ধীরে ধীরে ব্যথার তীব্রতা কমাতে সাহায্য করছে।

কীভাবে কাজ করে এই থেরাপি?

  • গরম জল রক্ত সঞ্চালন বাড়ায়, পেশি শিথিল করে
  • ঠান্ডা জল ফোলা ও প্রদাহ কমায়
  • জলের চাপ বা হাইড্রোস্ট্যাটিক প্রেশার ব্যথার অনুভূতি কমাতে সাহায্য় করে
  • শরীরের নড়াচড়া সহজ হয়, ফলে ফিজিওথেরাপির ফলও মেলে খুব ভালো
hydrotherapy benefits crps archana puran singh treatment
ছবি: সংগৃহীত

চিকিৎসার পরিপূরক, বিকল্প নয়
হাইড্রোথেরাপি কোনও একক ‘ম্যাজিক কিউর’ নয়। কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোমের মতো জটিল রোগে এটি মূলত সহায়ক থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। ওষুধ, ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসার সঙ্গে মিলিয়ে।

ব্যথা যখন স্থায়ী হয়ে ওঠে, তখন লড়াইটা শুধু শরীরের নয়, মনেরও। সেই লড়াইয়ে অর্চনা পূরণ সিং দেখাচ্ছেন সঠিক চিকিৎসা, নিয়মিত যত্ন আর মানসিক দৃঢ়তা থাকলে কঠিন রোগের সঙ্গেও তাল মিলিয়ে চলা সম্ভব। জলের সহজ স্পর্শ কখনও কখনও ওষুধের মতোই কাজ করতে পারে, শুধু দরকার সঠিক পদ্ধতি আর ধৈর্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.