Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Drinking tea coffee on empty stomach

ঘুম থেকে উঠে জল না খেয়েই চা-কফি? ‘কিচ্ছু হবে না’ ভাবা বন্ধ করুন, থাবা বসাবে এসব রোগ!

রাতের ৬-৮ ঘণ্টা ঘুমের পর শরীর স্বাভাবিকভাবেই কিছুটা ডিহাইড্রেটেড অবস্থায় থাকে। তাই দিনের প্রথম পানীয় হিসেবে জল শরীরের ভারসাম্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৭:১৩

options
link
ঘুম থেকে উঠে জল না খেয়েই চা-কফি? ‘কিচ্ছু হবে না’ ভাবা বন্ধ করুন, থাবা বসাবে এসব রোগ! zoom
খালি পেটে চা-কফি? কতটা বিপজ্জনক? ছবি: সংগৃহীত
Advertisement

সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা বা কফি, অনেকেরই দৈনন্দিন অভ্যেস। ব্যস্ত জীবনে ক্যাফেইন যেন দ্রুত সতেজ হওয়ার সহজতর উপায়। তবে শরীরের স্বাভাবিক প্রয়োজন অনুযায়ী দিনের শুরুটা যদি জলপান দিয়ে করা যায়, তারপর কিছুক্ষণ বিরতি দিয়ে চা বা কফি পান করেন, তাহলে সেটাই বেশি উপকারী।

রাতের ৬-৮ ঘণ্টা ঘুমের পর শরীর স্বাভাবিকভাবেই কিছুটা ডিহাইড্রেটেড অবস্থায় থাকে। তাই দিনের প্রথম পানীয় হিসেবে জল শরীরের ভারসাম্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

Advertisement
drinking tea coffee on empty stomach health risks dehydration acidity heart
জলপানের পর। ছবি: সংগৃহীত

ক্যাফেইনের প্রভাব
চা ও কফিতে থাকা ক্যাফেইন সামান্য ডাই-ইউরেটিক, অর্থাৎ, এটি শরীর থেকে জল বের করে দিতে পারে। ফলে জলপানের আগে চা বা কফি খেলে শরীরের রিহাইড্রেশন কিছুটা দেরিতে হয়। এতে সকালে ক্লান্তি, মুখে শুষ্কতা বা হালকা মাথাব্যথা দেখা দিতে পারে।

কর্টিসলের ভূমিকা
সকালে শরীরে কর্টিসল হরমোন স্বাভাবিকভাবেই বেশি থাকে, যা আমাদের জাগিয়ে তোলে। এই সময় ক্যাফেইন খেলে অতিরিক্ত উত্তেজনা তৈরি হতে পারে। কারও কারও ক্ষেত্রে এতে অস্থিরতা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা অস্বস্তি দেখা দেয়। 

অ্যাসিডিটির সমস্যা
খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বেড়ে যায়। ফলে অম্বল, গ্যাস, পেটে জ্বালা বা ফাঁপ দেখা দিতে পারে। যাঁদের আগে থেকেই অ্যাসিডিটির সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে এটি আরও বাড়তে পারে। চা বা কফি পানের আগে জলপান করলে এই ঝুঁকি কিছুটা কমে।

drinking tea coffee on empty stomach health risks dehydration acidity heart
ছবি: সংগৃহীত

রক্তে শর্করার ওঠানামা
ক্যাফেইন শরীরে অ্যাড্রেনালিন বাড়ায়, যা সাময়িকভাবে ইনসুলিনের কার্যকারিতা কমাতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে, বিশেষ করে যাঁরা প্রি-ডায়াবেটিক বা ডায়াবেটিসে আক্রান্ত বা যাঁরা চা-কফিতে চিনি মেশান।

কোষ্ঠকাঠিন্য
অনেকে বলেন, চা বা কফি তাঁদের সকালে পেট পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু শরীর যদি ডিহাইড্রেটেড থাকে, তাহলে এতে অস্বস্তি অনুভব হতে পারে। আগে জল খেলে এই প্রক্রিয়া আরও স্বাভাবিক হয়।

হার্টে প্রতিক্রিয়া
ক্যাফেইন খাওয়ার পর কারও কারও হৃদস্পন্দন ও রক্তচাপ সাময়িকভাবে বাড়তে পারে। সাধারণত এটি ক্ষতিকর নয়, তবে যাঁদের হার্টের সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে এটি সমস্যার হতে পারে।

drinking tea coffee on empty stomach health risks dehydration acidity heart
দিনের শুরুটা হোক জলপান দিয়ে। ছবি: সংগৃহীত

কেন সকালের শুরুটা জলপান দিয়েই করা উচিত?
সকালে এক থেকে দু-গ্লাস জলপানে শরীর দ্রুত রিহাইড্রেট হয় এবং হজম প্রক্রিয়া প্রস্তুত হয়। জলপানের কিছুক্ষণ পর চা বা কফি পান পেটের উপর চাপ কম ফেলে এবং শরীর সেটি ভালোভাবে গ্রহণ করতে পারে।

কীভাবে অভ্যেস বদলাবেন?
দিনের শুরুতে আগে জল, তারপর সামান্য বিরতি দিয়ে চা বা কফি, এই সহজ পরিবর্তন শরীরের জন্য অনেক বেশি উপকারী। সঙ্গে হালকা কিছু খাবার থাকলে আরও ভালো। চা বা কফি সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই। পরিমিত মাত্রায় এবং সঠিক সময়ে খেলে এগুলো সতেজতা বাড়ায়, মনোযোগ উন্নত করে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.