Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
anxiety

রাত বাড়লেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; কেন হয়, দমন করা যায় কীভাবে?

ঘুমানোর অন্তত আধ ঘণ্টা আগে দূরে সরিয়ে রাখুন মোবাইল ফোন। মন চঞ্চল লাগলে, বইয়ে মনোনিবেশ করার চেষ্টা করতে পারেন। প্রাথমিকভাবে তা অসম্ভব লাগলেও ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২০:৩৫

options
link
রাত বাড়লেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; কেন হয়, দমন করা যায় কীভাবে? zoom
নিশ্চুপ ঘরের ভিতর একা থাকা অবস্থায় মানুষের ভাবনার পরিধি জুড়ে সমস্ত খারাপ চিন্তারা ভিড় করে।

রাত হলেই অজানা ভয়ে আড়ষ্ট হয়ে যান। অতিলৌকিক কিছুর ভয় নয়, এ আতঙ্ক (anxiety) আসলে নিজেকে নিয়েই। যেসব মানুষ সারাদিন উদ্বেগ উৎকণ্ঠায় ভোগেন, রাত হলেই তাঁদের এই জাতীয় যাবতীয় সমস্যা অনেকখানি বেড়ে যায়। পুরনো স্মৃতি একের পর এক মনে পড়তে থাকে। আগামীতে সবথেকে খারাপ কী ঘটতে পারে, সেই কল্পনায় ডুব দেয় মন। অতি সামান্য ঘটনাও বিশাল আকার ধারণ করে তখন। মনে হয়, রাত পেরোনো হয়ে দাঁড়াবে।

anxiety feels worse at night how to prevent
উদ্বেগে ভোগা মানুষরা, রাত হলেই ভাবতে বসেন পরের দিন সকালে কী ঘটতে চলেছে।

রাতেই উদ্বেগের বাড়বাড়ন্ত কেন হয়, জানেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • সারাদিন কোনও না কোনও ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। নিজে কখনও শান্ত হয়ে বসে থাকলেও আশেপাশে অন্যান্য কোলাহল চলতেই থাকে। রাতে এই ব্যস্ততা কমে যায়। নিশ্চুপ ঘরের ভিতর একা থাকা অবস্থায় মানুষের ভাবনার পরিধি জুড়ে সমস্ত খারাপ চিন্তারা ভিড় করে।
  • উদ্বেগে ভোগা মানুষরা, রাত হলেই ভাবতে বসেন পরের দিন সকালে কী ঘটতে চলেছে। হয়তো অত্যন্ত সাধারণ ঘটনাই, যেমন সময়ে উঠে কোথাও যাওয়া বা সারাদিনের নিয়মমাফিক কাজ শুরু করার চিন্তাই সেসব। কিন্তু রাতের স্তব্ধতায় তা অনেক বড় হয়ে ধরা দেয়।
  • অনেকেই ঘুমানোর আগে সবথেকে বেশি সময় সোশাল মিডিয়া স্ক্রোল করেন। ফলে মন উত্তেজিত হয়ে ওঠে। হয়তোবা অনভিপ্রেত কোনও ঘটনা বা দুর্ঘটনার খবর সোশাল মিডিয়ায় চোখে পড়ে। ফলে মন নতুন করে চঞ্চল হয়ে ওঠে।
  • অনেকে রাতে ঘুমানোর আগে চা-কফি পান করেন। কারও আবার ধূমপানের অভ্যেস থাকে। ঘুমের আগে এ সমস্ত কাজ করলে তা মানসিক অস্থিরতা বাড়ায়। ফলে ঘুম আসে না, বদলে মানসিক অশান্তি বেড়ে যায়।
anxiety feels worse at night how to prevent
অনেকে রাতে ঘুমানোর আগে চা-কফি পান করেন। কারও আবার ধূমপানের অভ্যেস থাকে।

কীভাবে দূর করা সম্ভব?

  • ঘুমের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। কেবল শান্তির ঘুমই যে উদ্বেগ উৎকণ্ঠা কতখানি দূরে সরাতে পারে, তা অনেকেই জানেন না। ঘুম যেন ভালো হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে সবার আগে।
  • ঘুমানোর অন্তত আধ ঘণ্টা আগে দূরে সরিয়ে রাখুন মোবাইল ফোন। মন চঞ্চল লাগলে, বইয়ে মনোনিবেশ করার চেষ্টা করতে পারেন। প্রাথমিকভাবে তা অসম্ভব লাগলেও ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে।
  • ঘুমানোর আগে যাবতীয় ক্যাফেইন ও নিকোটিন সেবন থেকে দূরে থাকুন। একান্ত ইচ্ছে হলে গ্রিন টি পান করুন। অথবা চিউয়িং গাম চিবোন।

তবে যদি কোনওভাবেই উদ্বেগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হয়, কিংবা নেগেটিভ চিন্তার দিকে ঝুঁকে যায় মন, তবে অতি সত্ত্বর পেশাদার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.