চিকিৎসক এবং রোগীর দূরত্ব ঘুচিয়ে স্বাস্থ্য পরিষেবাকে আরও নিখুঁত করতে এবার ময়দানে নামল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর তিনটি বিশেষ অ্যাপ্লিকেশনের পথ চলা শুরু হল। কলকাতার সংস্থা ‘এস আর এম অরনিক এআই টেক প্রাইভেট লিমিটেড’-এর এই উদ্যোগ শহরের স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন মোড় আনবে বলে মনে করা হচ্ছে।
সংস্থার সিইও ডক্টর শতরুপা মণ্ডল এবং সহ-প্রতিষ্ঠাতা গ্যান শ্রীবাস্তব জানান, মূলত একক ভাবে প্র্যাকটিস করা ডাক্তার এবং ছোট-বড় ক্লিনিকগুলির প্রশাসনিক চাপ কমাতেই এই সুবিধা আনা হয়েছে। প্রথম পরিষেবাটি হল ‘ক্লিনিক প্রো প্লাস’। এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিলিং এবং রেভিনিউ ড্যাশবোর্ড— সবটাই এআই প্রযুক্তিতে নিয়ন্ত্রিত হবে। ডিজিটাল প্রেসক্রিপশন লেখার সময় চিকিৎসকদের প্রয়োজনীয় মেডিক্যাল গাইডলাইনের পরামর্শও দেবে এই সিস্টেম। ফলে চিকিৎসায় ভুলের সম্ভাবনা কমবে।
আরও পড়ুন:
দ্বিতীয় ধাপটি হল ‘নাইন্টি নাইন এআই টেক’। অনেক অভিজ্ঞ চিকিৎসকই বর্তমানে ডিজিটাল প্রচারের দৌড়ে পিছিয়ে থাকেন। তাঁদের অনলাইন পরিচিতি তৈরি এবং রেপুটেশন ম্যানেজমেন্টের দায়িত্ব নেবে এই প্ল্যাটফর্ম। গুগল সার্চ অপ্টিমাইজেশন থেকে শুরু করে অটোমেটেড সোশ্যাল মিডিয়া পোস্টিং— সবই হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। এতে চিকিৎসকদের মার্কেটিং নিয়ে দুশ্চিন্তা কমবে।
তৃতীয় উদ্যোগটি হল ‘নাইন্টি নাইন ক্লিনিক্স ডট অনলাইন’। এটি মূলত চিকিৎসক ও রোগীদের মধ্যে সংযোগকারী একটি প্ল্যাটফর্ম। রিয়েল-টাইম এআই সহায়তার মাধ্যমে রোগীরা দ্রুত সঠিক চিকিৎসকের পরামর্শ পেতে পারেন।
সংস্থার দাবি, ডিজিটাল রূপান্তরের এই জোয়ারে চিকিৎসকদের প্রশাসনিক বোঝা কমিয়ে রোগীসেবায় বেশি সময় দেওয়ার সুযোগ করে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। আধুনিক ও স্মার্ট স্বাস্থ্য পরিষেবার এই মডেল আগামী দিনে কলকাতার চিকিৎসাব্যবস্থায় বড় বদল আনতে চলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চিরনিদ্রায় ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান