রাজ্যে পালাবদলের পর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে যোগ্যতা অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। তবে এই ক্লাবকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত শুরু বলে জানালেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছে। ক্লাবটি নিয়ম মেনে তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ক্লাবের টাকা কোথা থেকে আসছে এবং কীভাবে খরচ করা হচ্ছে, তা নিয়েও অভিযোগ রয়েছে। সমস্ত বিষয়েই তদন্ত করে দেখা হচ্ছে।”
আরও পড়ুন:
ক্রীড়ামন্ত্রী আরও জানান, ক্লাবের স্পনসরদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাঁর কথায়, “ক্লাবের স্পনসরদেরও ডেকে কথা বলা হতে পারে। ক্লাবের জন্য টাকা কোথা থেকে আসছে এবং কীভাবে সেই অর্থ দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।” নিশীথের দাবি, যে মাঠে ডায়মন্ড হারবার এফসি অনুশীলন করত, সেখানে বেআইনি দখলের অভিযোগ ছিল। ইতিমধ্যেই সেই জায়গা দখলমুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপও খুব শীঘ্রই সামনে আসবে।”
ক্রীড়ামন্ত্রী জানান, মন্ত্রকের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েসনের (আইএফএ) সঙ্গেও আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য, “মন্ত্রকের তরফে তদন্ত শুরু হয়েছে। আইএফএ-র সঙ্গেও আমরা নিয়মিত আলোচনা করছি। খুব শীঘ্রই এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছনো হবে।” তিনি আরও বলেন, “এমন কিছু ফুটবলারকে সেখানে নেওয়া হয়েছিল, যারা সরকারি চাকরিতে কর্মরত। আমরা চাই সব ক্লাব ভালো খেলুক এবং এগিয়ে যাক। কিন্তু কোনও ক্লাব যদি বেআইনি কাজ করে, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” তবে ডায়মন্ড হারবার এফসি বা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগগুলির বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাছাড়া বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি সম্পর্কে প্রশ্ন করা হলে নিশীথ জানান, বিষয়টি তদন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব
-
‘গৃহবধূরা দেশ গড়েন’, হোমমেকারদের মাসিক ৩০ হাজার টাকা ‘বেতনে’র পক্ষে সুপ্রিম কোর্ট
-
মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক! কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩ প্রার্থী
-
আতশ কাঁচের তলায় কৃষক বন্ধু-বাংলা শস্য বিমার তালিকাও! করতে হবে পুনরায় আবেদন