পুজোর ঠিক আগেই ব্রাজিল খেলতে আসছে কলকাতায়। দিনক্ষণ সমস্ত ঘোষণা হয়ে গিয়েছে, জোরকদমে চলছে প্রস্তুতি। তার পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে আরও এক বিশ্বজয়ী। জানা গিয়েছে, পুজোর আগেই ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে। সেই ম্যাচটা খেলা হবে ব্রাজিল দ্বৈরথের পরপরই।
বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে খেলতে নামবে ভারতের মাটিতে! গত কয়েকদিন ধরে তুমুল জল্পনা চলছিল এই নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা-স্পেনকে রুখে দেওয়া ভোজিনহার ভেলকি দেখার সৌভাগ্য হবে না ভারতীয়দের, এমনটাই সূত্রের খবর। তবে কেপ ভার্দে না এলেও একাধিক হেভিওয়েট দল ভারতের মাটিতে খেলবে আগামী দু’মাসে। ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিল বনাম ভারতের ম্যাচ। সেই নিয়ে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, বিশ্বকাপে খেলা পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচও প্রায় নিশ্চিত।
আরও পড়ুন:
যুবভারতীতে ব্রাজিল ম্যাচ খেলা হবে ৩ অক্টোবর। তার তিনদিন পরেই কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা শোনা যাচ্ছিল। যুবভারতীতেই কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ হবে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু ভোজিনহারা খেলছেন না ভারতের মাটিতে। তার পরিবর্তে খেলবে উরুগুয়ে। জানা গিয়েছে, আগামী ৬ অক্টোবর যুবভারতীতে আয়োজিত হবে ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। অন্যদিকে, দুই বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে নামার ভারত খেলবে পানামার বিরুদ্ধে। ধারেভারে ভারতের থেকে অনেকটাই এগিয়ে থাকা পানামা এবারের বিশ্বকাপে খেলেছে। আগামী ২৬ সেপ্টেম্বর তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে।
সদ্যসমাপ্ত বিশ্বকাপে খেলা আরেক দল নিউজিল্যান্ডও ভারতের বিরুদ্ধে খেলতে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউজিল্যান্ড সফরে গিয়ে নিজে এই ম্যাচের ঘোষণা করেছিলেন। আপাতত সূত্রের খবর, নভেম্বর মাসে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি খেলা হবে। তবে কবে কোথায় সেই ম্যাচ আয়োজন করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সবমিলিয়ে, বছরশেষে ভরপুর ফুটবল ভারতে। পরপর চারটি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ব্লু টাইগার্সরা, যারা প্রত্যেকেই এবারের বিশ্বকাপে খেলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রক্তের দেদার কালোবাজারি! জানেন, বেআইনি কারবারে কেন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?
-
মেদ ঝরাতে বাধ সাধছে বিরিয়ানি প্রেম? বাড়িতে এভাবে বিরিয়ানি বানালে বাড়বে না ওজন
-
গ্রিন এনার্জির নয়া অধ্যায়, পাওয়ারহাইভের পি২৬১ বিইএসএস লঞ্চ কলকাতায়
-
যে কোনও বিপর্যয়ে কুইক রেসপন্স, মহালয়াতেই ৫৫২ থানার জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?