Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
UEFA Champions League

সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল, দ্বিমুকুট জিততে পারবে গানার্সরা?

২০ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুকায়ো সাকার গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারাল গানার্সরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৪:১১

options
link
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল, দ্বিমুকুট জিততে পারবে গানার্সরা? zoom
অ্যাটলেটিকোর বিরুদ্ধে গোলের পর উচ্ছ্বাস আর্সেনালের সাকাদের। ছবি: এপি

২০ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুকায়ো সাকার গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারাল গানার্সরা। দুই পর্ব মিলিয়ে ইংল্যান্ডের ক্লাব জিতল ২-১ গোলে। শেষবার আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল ২০০৫-০৬ সালে। কিন্তু সেবার স্বপ্নপূরণ হয়নি। আর এবার ইউসিএল জেতার সঙ্গে সঙ্গে প্রিমিয়ার লিগ খেতাব জয়ের দৌড়েও আছে মিকেল আর্তেতার দল।

প্রথম পর্বে স্পেনের মাঠে ফলাফল ছিল ১-১। দু’পক্ষই পেনাল্টি থেকে গোল করেছিল। দ্বিতীয় পর্বে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ৪৪ মিনিটে গোল করেন সাকা। হাফটাইমের ঠিক আগে অ্যাটলেটিকোর গোল লক্ষ্য করে ভেসে আসা বল কোনও মতে বাঁচান গোলকিপার ইয়ান ওব্লাক। কিন্তু সামনেই ছিলেন সাকা। ইংল্যান্ডের তরুণ তুর্কি জালে বল জড়াতে ভুল করেননি। এমনিতে অতি রক্ষণাত্মক ফুটবলের জন্য ‘কুখ্যাত’ দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। তারপরও দুয়েকটা সুযোগ এসে গিয়েছিল। কিন্তু ফাঁকা গোল মিস করেন অ্যাটলেটিকো কোচের ছেলে জিউলিয়ানো সিমিওনে। গোলের সুযোগ হাতছাড়া করেন আর্সেনালের ভিক্টর গিয়াকোরেস। শেষ পর্যন্ত সাকার গোলটিই পার্থক্য গড়ে দেয়। গানার্সরা জেতে ১-০ গোলে।

Advertisement

২০০৬ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল আর্সেনাল। সেবার এগিয়ে গিয়েও রোনাল্ডিনহো-এটোদের বার্সেলোনার কাছে ১-২ গোলে হারে। এবার বুডাপেস্টে ফাইনালে প্রথমবার ইউসিএল জেতার সুযোগ আর্সেনালের কাছে। অন্যদিকে অ্যাটলেটিকোয় শেষ মরশুমে ট্রফিহীন থাকতে হবে ফরাসি তারকা আন্তোনিও গ্রিজমানকে।

আর্সেনালের কাছে থাকছে দ্বিমুকুট জয়ের সুযোগ। মাঝখানে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আকাশে কালো মেঘ জমেছিল। কিন্তু তারপর সিটি এভার্টনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করায় আর্সেনালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন উজ্জ্বল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.