Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Santosh Trophy

ঘোষিত সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস, সঞ্জয় সেনের বাংলার প্রতিপক্ষ কারা?

কবে থেকে শুরু ঐতিহ্যশালী এই প্রতিযোগিতার মূল পর্বের খেলা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫, ২২:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫, ২২:৩০

options
link
ঘোষিত সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস, সঞ্জয় সেনের বাংলার প্রতিপক্ষ কারা? zoom
ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়

প্রসূন বিশ্বাস: ঘোষিত সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস। গতবারের চ্যাম্পিয়ন বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে গতবারের রানার্সরা। ২১ জানুয়ারি থেকে শুরু হবে এই ট্রফির মূল পর্ব। ফাইনাল ৮ ফেব্রুয়ারি। ঐতিহ্যশালী এই ফুটবল প্রতিযোগিতা হবে অসমে। বাংলা মূল পর্বের ম্যাচগুলি খেলবে ডিব্রুগড়ে।

১২ দল নিয়ে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্ব। দু’টি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি-তে রয়েছে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের খেলা। সব মিলিয়ে ৩৫টি দল খেলছে গ্রুপ পর্বে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় সন্তোষ ট্রফির মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। শেষবার ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা।

বঙ্গ ব্রিগেডের কোচ সঞ্জয় সেন। তাঁর কোচিংয়ে ৬ বছর অপেক্ষার পর গত মরশুমে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয় বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারায় বাংলা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেছিলেন রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২ গোল করে ইতিহাস গড়েন তিনি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। এবারও তাঁরা ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামবেন।

সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস
গ্রুপ এ: বাংলা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম।
গ্রুপ বি: কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়।

বাংলা তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ জানুয়ারি। প্রতিপক্ষ নাগাল্যান্ড। ২৩ জানুয়ারি সঞ্জয় সেনের ছেলেদের সামনে উত্তরাখণ্ড। ২৫ জানুয়ারি বাংলা বনাম রাজস্থান। ২৮ ও ৩০ জানুয়ারি বঙ্গ ব্রিগেডের সামনে তামিলনাড়ু এবং অসম। উল্লেখ্য, এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাদে বাকি ম্যাচ হবে দুপুর ১.৩০ মিনিটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.