এখনও জাতীয় কোচ খালিদ জামিলের সঙ্গে কথাবার্তা কিছুই চূড়ান্ত হয়নি ফেডারেশন কর্তাদের। যে মুহূর্তে ঠিক হয়েছে ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নামবে ভারতীয় দল, সেই মুহূর্তে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে। ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বিশাল অবদানের কথা ভেবে ফেডারেশন কর্তারা ভাবতে শুরু করেছেন, ব্রাজিল ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও খেলিয়ে সুনীলকে সম্মান প্রদর্শন করা যায় কি না। পুরোটাই নির্ভর করছে কোচ খালিদ জামিলের সিদ্ধান্তর উপর।
ইগর স্টিমাচ কোচ থাকাকালীন প্রাক বিশ্বকাপের ম্যাচে জাতীয় দল থেকে অবসর নেন সুনীল ছেত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে ধুমধাম করে অবসর নেন। পরবর্তী সময়ে মানোলো মার্কুয়েজ যখন জাতীয় দলের কোচ হয়ে এলেন তখন অবসর ভাঙিয়ে ফের ফেরানো হয় সুনীলকে। জাতীয় দলের চেহারা তাতে খুব একটা বদল হয়নি। অবসর ভেঙে সুনীলের এই ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয় অনেক জায়গায়। যে মুহূর্তে খালিদ জামিল জাতীয় কোচ হয়ে এলেন, সুনীল নিজেই কোচকে জানান, তাঁর জায়গায় নতুন প্রজন্মের কোনও স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য।
আরও পড়ুন:
অনেক আগেই কলকাতায় সরকারিভাবে অবসর ঘোষণা করেছিলেন সুনীল, তাই নতুন করে ফের অবসর নেওয়ার কথা ঘোষণা করেননি। এই জায়গাতেই আশার আলো দেখছেন ভারতীয় ফুটবল কর্তারা। সুনীল যেহেতু ফের অবসর ঘোষণা করেননি, তাই খালিদ জামিল সম্মত হলে ফের তাঁকে জাতীয় দলের জার্সিতে ব্রাজিল ম্যাচ খেলাতে কোনও অসুবিধে নেই। তাই প্রাক্তন অধিনায়ককে দলে ফেরানোর ভাবনা। তাছাড়া ফিফা ফ্রেন্ডলি হলেও ব্রাজিল ম্যাচে ভারতীয় দলের জন্য কী স্কোর হতে পারে, সহজে অনুমেয়। সেই কারণেই সুনীলের অবদানের জন্য কিছুক্ষণ হলেও তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখতে চাইছেন সবাই।
বর্তমানে ব্রাজিল বিশ্বর্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে। এর আগে ভারত কোনওদিন ক্রমতালিকায় এত উঁচুতে থাকা দলের বিরুদ্ধে খেলেনি। শোনা যাচ্ছে, প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলের প্রথম সারির তারকাদেরই দেখা যাবে ভারতের বিরুদ্ধে খেলতে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন নেইমার। ফলে তাঁর না খেলারই কথা। কিন্তু ৩ অক্টোবরের ম্যাচে সুনীল ছেত্রীকে যেন দেখা যায়, আপ্রাণ চেষ্টা চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বামীর ডেথ সার্টিফিকেট না পেয়ে সর্বহারা পরিবার! সুদীপ্তার ডাকে ঘাটালের অসহায় ‘লক্ষ্মী’র পাশে দেব
-
‘ককটেল ২’-তে কৃতির থেকে চোখ ফেরানো দায়, নায়িকার জেল্লার রহস্য লুকিয়ে বিশেষ পানীয়তেই
-
পড়াতে এসে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তা ৭১ বছরের গৃহশিক্ষকের! চাঞ্চল্য বাসন্তীতে
-
পরিবারপিছু বিনামূল্য ৩টি গ্যাস সিলিন্ডার, বাসে ভাড়া মুকুব রূপান্তরকামীদের! বড় ঘোষণা বিজয়ের
-
‘ফোমো’ থেকে ‘জোমো’, প্রযুক্তির সঙ্গে সুস্থ সম্পর্কের সচেতন অনুশীলন