গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা আগমন ঘিরে চরম গন্ডগোল হয়েছিল যুবভারতীতে। গ্রেপ্তার করা হয়েছিল মূল আয়োজক শতদ্রু দত্তকে। টিকিটের দাম ফেরতের আশ্বাস দেওয়া হলেও তা দর্শকরা পাননি। রাজ্যে পালাবদলের পর ফের উঠেছে মেসি কাণ্ডের প্রসঙ্গ। যা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মেসি কাণ্ডের তদন্তের ফাইল চেয়ে পাঠিয়েছেন।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁকে মেসি কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে পড়েন। যার উত্তরে তিনি বলেন, “মেসি কাণ্ড আমাদের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, সেই ফাইল দেখব। এই নিয়ে মিটিং করব। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। কী সিদ্ধান্ত হয়, তা জানানো হবে।”
আরও পড়ুন:
১৩ ডিসেম্বর শতদ্রু দত্তের আয়োজিত ‘দ্য গোট ট্যুরে’ কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রড্রিগো দি’পল। কিন্তু ৬০ হাজার দর্শক হাজার-হাজার টাকার টিকিট কেটেও মেসিকে ভালোভাবে দেখতে পাননি। সেই টিকিটের টাকা কি দর্শকরা পাবেন? জবাবে ক্রীড়ামন্ত্রী বলেন, “আগের সরকারের সব বিষয়ে অন্তর্ঘাত ছিল। ক্রীড়াক্ষেত্রেও তাই হয়েছে। যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমরা চাই সব বিভাগের উন্নতি হোক। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে এমন একটি ম্যাচও করানোর চেষ্টা করব, যাতে মানুষ মেসিকাণ্ডের দুঃখ ভুলতে পারে।”
শতদ্রু দত্ত সম্প্রতি জানিয়েছেন, ভারতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিকে ফের ভারতে আনবেন। কিন্তু কলকাতায় আনবেন কি না জোরগলায় বলতে পারছেন না। কিন্তু একটা প্রায়শ্চিত্ত করতে চান। নতুন সরকারের থেকে সমস্ত নিরাপত্তার ব্যবস্থা চান। উল্লেখ্য, মেসি কাণ্ডের বিশৃঙ্খলায় অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীদের দায়ী করা হয়। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর করেন ক্ষুব্ধ দর্শকরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী। এরপর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রুকে। ৩৮ দিন জেলও খাটতে হয়েছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য