৩ অক্টোবর যুবভারতীতে মেগা ম্যাচ। ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ফেডারেশনের তরফে জোরকদমে তার প্রস্তুতি চলছে। কিন্তু প্রশ্নও অনেক। আদৌ কি ব্রাজিল, উরুগুয়ে বা পানামার মতো দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে? সেই প্রশ্ন তুলেছেন কিংবদন্তি বাইচুং ভুটিয়াও। আবার প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ক্রিকেট থেকে শিখতে হবে।
সৌরভের বক্তব্য, ব্রাজিলের মতো বড় দলের বিরুদ্ধে খেললে ভারতীয় ফুটবলারদের উন্নতি হবে। তিনি বলেন, “বড় দলের বিরুদ্ধে খেললে ক্ষতি কী? এই ধরনের ম্যাচ সারাবছর হওয়া উচিত। তাতে ফুটবলাররা ভালো প্রচার পাবে। আমি সবসময় মনে করি, বড় দলের বিরুদ্ধে খেললে নিজেদের খেলার উন্নতি হবে।” সেক্ষেত্রে পথ দেখাতে পারে ক্রিকেট। কীভাবে? সৌরভ বলছেন, “ক্রিকেটকে দেখুন। সারাবছর দারুণ কোয়ালিটির দলের বিরুদ্ধে ম্যাচ খেলা হয়। সেই কারণেই এত উন্নতি হয়েছে। এখানেও সেই পদ্ধতিই প্রয়োগ করা দরকার।”
আরও পড়ুন:
প্রাক্তন বিসিসিআই সভাপতি আশাবাদী, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় দলের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবে। এই ধরনের ম্যাচগুলো কৌশলগত বা প্রযুক্তিগতভাবে ‘ব্লু টাইগার্স’দের সাহায্য করবে। নিয়মিত চ্যালেঞ্জের মুখে পড়লে ভারতীয় দলের উন্নতি হবে।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর পানামা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে। ব্রাজিল ম্যাচ খেলা হবে ৩ অক্টোবর। এরপর ৬ অক্টোবর যুবভারতীতে আয়োজিত হবে ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। জানা গিয়েছে, কলকাতায় ব্রাজিল ম্যাচ আয়োজন করতে ৬০-৭০ কোটি টাকা খরচ পড়তে পারে। এদিকে আইএসএল কবে শুরু হবে, এই নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই। সেসব নিয়ে সুর চড়িয়েছেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার কলকাতাতেও ‘লাভ ড্রাগ’! ফরাক্কায় ৫ কোটির মাদক-সহ ধৃত মহিলা
-
বিজেপির মাল্যদান, পালটা দুধে শুদ্ধিকরণ কংগ্রেসের! নেহরু মূর্তি বিতর্কে ফের তপ্ত দুর্গাপুর
-
‘একবিন্দুও আপস করিনি’, ‘উইঙ্কল টুইঙ্কল’-এ রাজনৈতিক মতাদর্শের সংঘাত নিয়ে কী জানালেন সৃজিত?
-
বাস্তুদোষেই বাড়ছে দেদার ঋণ! আর্থিক সংকট কাটাতে মানতেই হবে এই ৫ নিয়ম
-
‘বাবা, দাঁড়াও’, ডাক শুনে থামল কনভয়, শুভেন্দুকে আশীর্বাদ করে কী বললেন বৃদ্ধা?